ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন ৫৭৫৮৫ জন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৬:০১ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
  • ২৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি বছর সৌদি এবং এর বাইরের ১০ লাখ মুসল্লি হজে অংশ নিতে পারবেন বলে আগেই নিশ্চিত করা হয়েছিল। কোন দেশ থেকে কতজন হজযাত্রী হজ পালন করতে পারবেনিএবার সে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়। সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ বছর ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশি মানুষ হজ পালনের সুযোগ পাবেন। দেশটি থেকে হজ করতে পারবেন ১ লাখ ৫১ জন হজযাত্রী। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। দেশটি থেকে ৮১ হাজার ১৩২ জন হজ পালনের সুযোগ পাবেন।

তৃতীয় অবস্থানে থাকা ভারত থেকে হজ পালনের সুযোগ পাবেন ৭৯ হাজার ২৩৭ জন হজযাত্রী। এই তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। দেশটি থেকে এবার ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী হজপালনের সুযোগ পাবেন।

অপরদিকে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা থেকে সবচেয়ে কম মানুষ এবার হজ পালনের সুযোগ পাবেন। দেশটি থেকে এ বছর হজে যাওয়ার অনুমতি পেয়েছেন মাত্র ২৩ জন। অপরদিকে আরব দেশগুলোর মধ্যে মিশর থেকে সবচেয়ে বেশি মানুষ হজ পালনের অনুমতি পেয়েছেন। দেশটি থেকে এবার হজ পালনের সুযোগ পাবেন ৩৫ হাজার ৩৭৫ জন।

এর আগে সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় যে, চলতি বছর ১০ লাখ মানুষ হজ করার সুযোগ পাবেন। এর মধ্যে বিভিন্ন দেশ থেকে ৮৫ শতাংশ মানুষ হজ পালনের সুযোগ পাবেন।

সৌদির অভ্যন্তর থেকে হজ পালনের সুযোগ পাবেন দেড় লাখ মানুষ এবং সৌদির বাইরে থেকে হজের অনুমতি পাচ্ছেন সাড়ে ৮ লাখ মানুষ।

দুই বছরের বেশি সময় ধরে করোনা মহামারির কারণে বেশি সংখ্যক মানুষকে হজ পালনের অনুমতি দিতে পারছে না সৌদি। কয়েক বছর ধরেই নানা বিধিনিষেধের মধ্য দিয়ে হজ পালন করতে হচ্ছে। চলতি বছর হজ পালনের ক্ষেত্রে দুটি শর্ত দেওয়া হয়েছে দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে। একটি হচ্ছে-হজযাত্রীদের বয়স ৬৫ বছরের ঊর্ধ্বে হওয়া যাবে না এবং প্রত্যেক হজ যাত্রীকে করোনাভাইরাসের টিকার দুই ডোজই গ্রহণ করতে হবে।

করোনা পরিস্থিতির মধ্যে গত বছর ৫৮ হাজার ৭৪৫ জন হজ পালন করেছেন। হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সর্বোচ্চ সংখ্যক হজযাত্রীকে হজ পালন ও মসজিদে নববী পরিদর্শনের সুযোগ দিতে আগ্রহী সৌদি সরকার। একই সঙ্গে তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

এদিকে, চলতি বছর যুক্তরাষ্ট্র থেকে হজ পালন করতে পাবেন ৯ হাজার ৫০৪ জন, রাশিয়া থেকে ১১ হাজার ৩১৮ জন, চীন থেকে ৯ হাজার ১৯০ জন, থাইল্যান্ড থেকে ৫ হাজার ৮৮৫ জন এবং ইউক্রেন থেকে ৯১ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন ৫৭৫৮৫ জন

আপডেট টাইম : ০৭:২৬:০১ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২