ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আফগানিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত ৩৩

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
  • ৩৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আফগানিস্তানে একটি মসজিদে বোমা হামলায় ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৩ জন। হতাহতদের মধ্যে শিশুরাও রয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) নামাজের সময় দেশটির কুন্দুজ শহরের ওই মসজিদে হামলার এই ঘটনা ঘটে। আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিনের মধ্যে উত্তরাঞ্চলীয় এই শহরটির মৌলভী সিকান্দার সুফি মসজিদে এটি দ্বিতীয় কোনো হামলার ঘটনা। এর আগে গত বৃহস্পতিবার আফগানিস্তানজুড়ে চারটি বোমা হামলার ঘটনা ঘটে। সেসব হামলার সবগুলোরই দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান বলেছে যে, তারা জঙ্গিগোষ্ঠী আইএসকে পরাজিত করেছে। কিন্তু আন্তর্জাতিক এই সন্ত্রাসী গোষ্ঠীটি আফগানিস্তানের নতুন শাসকদের কাছে এখনও একটি প্রধান নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। অবশ্য শুক্রবার কুন্দুজের মসজিদে নামাজ পড়তে জড়ো হওয়া মুসল্লিদের ওপর চালানো এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

স্থানীয় এক ব্যবসায়ী বার্তাসংস্থা এএফপি’কে বলেছেন, ‘(হামলার পর) মসজিদের দৃশ্যটি ছিল ভয়াবহ।’

বিবিসি বলছে, শুক্রবারের এই হামলাটি বৃহস্পতিবার মাজার-ই-শরীফ শহরের একটি মসজিদে হওয়া হামলার মতো একই ধরনের ছিল। বৃহস্পতিবারের ওই হামলায় কমপক্ষে ৩১ জন নিহত এবং ৮৭ জন আহত হয়েছিলেন। অন্যদিকে বৃহস্পতিবারের পৃথক একটি বোমা হামলায় কুন্দুজে চারজন নিহত এবং ১৮ জন আহত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আফগানিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত ৩৩

আপডেট টাইম : ১২:১৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২