ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে বাড়ির খাবার খেয়ে বিপাকে অতিথিরা, গ্রেফতার কনে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
  • ২৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বিয়ের দাওয়াত মানেই কব্জি ডুবিয়ে খাওয়া। তবে সেই কব্জি ডুবিয়ে খাওয়াই কাল হলো বিয়ে বাড়িতে অতিথিদের। বিয়ের বাড়ির খাবার খেয়ে কোথায় তৃপ্তির ঢেঁকুর তুলবেন, তা না উল্টো বিপাকে পড়েছেন তারা। বিয়ের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন তারা। আর এই ঘটনার মূল হোতা কেউ নয়, স্বয়ং বিয়ের কনে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এই ঘটনা ঘটে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে।

সিএনএন জানায়, বিয়ের খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে অনেকের পেট ব্যথা শুরু হয়। কারো কারো ব্যথা এতো তীব্র ছিল যে তাদের হাসপাতালে নিতে হয়েছে।

অতিথিরা অসুস্থ হয়ে পড়লে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাৎক্ষণিকভাবে খাবারের নমুনা সংগ্রহ করেন। পরিবেশিত লাসাগনা এবং রুটিতে গাঁজার প্রাথমিক পদার্থ টেট্রাহাইড্রোকানাবিনলের উপস্থিতি পাওয়া গেছে।

এর পর পুলিশ ‘গাঁজা বিতরণ এবং ফ্লোরিডার অ্যান্টি-টেম্পারিং আইন লঙ্ঘনের অভিযোগে’ কনে ডানিয়া গ্লেনি (৪২) তার ক্যাটারার জয়সেলিন ব্রায়ান্টকে (৩১) গ্রেফতার করে। অবশ্য কনে কেন এই কাণ্ড ঘটালেন তা অবশ্য জানা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিয়ে বাড়ির খাবার খেয়ে বিপাকে অতিথিরা, গ্রেফতার কনে

আপডেট টাইম : ১১:১৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২