ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আল-আকসায় ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান আরব লিগের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
  • ২২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ এবার মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র আল-আকসা মসজিদ কম্পাউন্ডের ভেতরে ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান জানিয়েছে আরব লিগ।

বৃহস্পতিবার ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমে এ ধরনের কর্মকাণ্ড মুসলিম অনুভূতির জন্য স্পষ্ট অপমান এবং এর ফলে ব্যাপক সংঘর্ষের সূত্রপাত হতে পারে বলেও হুশিয়ারি উচ্চারণ করেছে জোটটি। খবর আলজাজিরার।

পবিত্র আল-আকসা মসজিদ ঘিরে প্রায় এক সপ্তাহ ধরে উত্তেজনা চললেও এতদিন নীরব ছিল আরব দেশগুলোর জোট আরব লিগ। তবে ইসরাইলি কর্মকাণ্ড ও সাম্প্রতিক সহিংসতার বিষয়ে জোটটি জানিয়েছে, জেরুজালেমের পুরনো শহরে মুসলমানদের ইবাদতের অধিকার ক্ষুণ্ন করছে ইসরাইল। এর পাশাপাশি পুলিশি নিরাপত্তার মাধ্যমে উগ্র-জাতীয়তাবাদী ইহুদিদের পবিত্র এই স্থানে প্রবেশের সুযোগও করে দিচ্ছে দেশটি।

এর আগে গত রোববার অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ চত্বরে ইসরাইলি পুলিশের প্রবেশের পর ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ হয়। এ ছাড়া গত ১৫ এপ্রিল শুক্রবার আল-আকসা মসজিদ চত্বরে ইসরাইলি পুলিশের অভিযানে দেড় শতাধিক ফিলিস্তিনি আহত হন। এ ছাড়া প্রায় ৩০০ ফিলিস্তিনিকে আটক করে ইসরাইল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আল-আকসায় ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান আরব লিগের

আপডেট টাইম : ০২:৪৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২