ঢাকা ১১:২৯ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব আবদুল খালেকের যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ ‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, নাকচ করে যে বার্তা দিল ইরান প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস নতুন দুই জাতের আমন ধান উদ্ভাবন ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের সব ফ্লাইট বাতিল ইচ্ছামতো ব্যয়ে ফাঁপা ঢাকার দুই সিটি ইরানের হামলায় ৩০ কোটি ডলারের মার্কিন মিসাইল রাডার সিস্টেম ধ্বংস সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধের কাজে অনিয়ম-দুর্নীতি ভাইরালের মোহ ছড়িয়েছে প্রত্যন্ত গ্রামেও, বাড়ছে অশালীন কনটেন্টের দৌরাত্ম দুই আসনের উপ-নির্বাচন: ১৬ মার্চ থেকে পুরোদমে প্রচারণায় নামছেন প্রার্থীরা

বিলাওয়ালের সঙ্গে বৈঠকের পর ইমরানকে এক হাত নিলেন নওয়াজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ লন্ডনে অবস্থানরত পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।  তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটে বিরোধী জোট সফল হওয়ার পর স্থানীয় সময় বৃহস্পতিবার এটি দুই দলের সর্বোচ্চ নেতার প্রথম বৈঠক।  পাকিস্তানের রাজনীতিতে গুরুত্ববহ এই বৈঠকে নওয়াজকে অভিনন্দন জানান বিলাওয়াল।  খবর ডন ও জিও নিউজের।

বিলাওয়ালের সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের কড়া সমালোচনা করেন নওয়াজ।  ইমরানের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ নাকচ করে দিয়ে নওয়াজ বলেন, ‘আপনি কি পারমাণবিক বিস্ফোরণে জড়িত ছিলেন? তাহলে কেন আপনার বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র হবে।’

পাকিস্তানের জনগণকে দেওয়া অঙ্গীকার ভঙ্গের জন্য ইমরানকে দোষারুপ করেন নওয়াজ।  বলেন, ইমরান পাকিস্তানের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছেন।  তার বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্রের প্রশ্নই উঠে না।

নিজের সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করে নওয়াজ বলেন, ২০১৭ সালে যখন মুসলিম লিগ ক্ষমতায় ছিল তখন দেশের অর্থনীতি সঠিক পথে পরিচালিত হচ্ছিল।  এখন আমাদের ধ্বংস করে দেওয়া অর্থনীতি মেরামত করতে হবে।  ইমরানকে ক্ষমতা থেকে সরানো পাকিস্তানের জন্য অনিবার্য হয়ে পড়েছিল বলেও মন্তব্য করেন নওয়াজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব আবদুল খালেকের যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ

বিলাওয়ালের সঙ্গে বৈঠকের পর ইমরানকে এক হাত নিলেন নওয়াজ

আপডেট টাইম : ১১:৩৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২