ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইউক্রেনে ৫ হাজারের বেশি বেসামরিক লোক হতাহত: জাতিসংঘ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
  • ২১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে স্থানীয় সময় ২০ এপ্রিল পর্যন্ত পাঁচ হাজার ২৬৪ বেসামরিক লোক হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের (ওএইচসিএইচআর) সর্বশেষ তথ্য অনুযায়ী, ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে গত ২০ এপ্রিল পর্যন্ত দুই হাজার ৩৪৫ জন বেসামরিক লোক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দুই হাজার ৯১৯ জন। এর আগে সংস্থাটি জানিয়েছিল হতাহতদের মধ্যে শিশুরাও রয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, বেশিরভাগ বেসামরিক লোক হতাহতের ঘটনা ঘটেছে বিস্তৃত এলাকাজুড়ে বিস্ফোরক অস্ত্র ব্যবহারের কারণে। এসবের মধ্যে রয়েছে ভারি কামান এবং একাধিক লঞ্চ রকেট সিস্টেম থেকে গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা।

এদিকে, ইউক্রেনের ডনবাসের গুরুত্বপূর্ণ বন্দর নগরী মারিউপোলের পূর্ণ দখল নেওয়ার দাবি করেছে রুশ সেনা বাহিনী। বৃহস্পতিবার (২১ এপ্রিল) প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ তথ্য নিশ্চিত করেন।

মারিউপোল দখলের খবরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন পুতিন। তিনি বলেন, মারিউপোল শহরটি ইউক্রেনীয় সেনাদের হাত থেকে ‘স্বাধীন’ করা হয়েছে। ওই অঞ্চলের বৃহত্তম আজোভস্তাল স্টিল প্লান্টেরও দখল নিয়েছে রাশিয়া।

যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাস ধরে উত্তেজনা চলার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। ছয় সপ্তাহের বেশি সময় ধরে রাশিয়ার সেনাদের সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর তীব্র লড়াই চলছে। দুই পক্ষের লড়াইয়ে বহু হতাহতের ঘটনা ঘটার পাশপাশি ইউক্রেন ছেড়েছে প্রায় ৩০ লাখ মানুষ।

সূত্র: আল-জাজিরা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইউক্রেনে ৫ হাজারের বেশি বেসামরিক লোক হতাহত: জাতিসংঘ

আপডেট টাইম : ১০:৩৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২