ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মারিউপোল পুরোপুরি পতন হয়েছে তার প্রমাণ নেই: বাইডেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
  • ২২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মারিউপোল দখলের বিষয়টিকে ‘সন্দেহজনক’ হিসেবে দেখছেন। তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলের পতনের দাবি করলেও শতাধিক ইউক্রেনের সেনারা মারিউপোলের একটি ইস্পাত কারখানায় অবরুদ্ধ রয়েছেন।

তিনি আরও বলেন, মারিউপোল পুরোপুরি দখল হয়েছে তার কোন প্রমাণ নেই। খবর বিবিসির।

আজভস্টাল আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্ক নামের চার বর্গমাইলের মারিউপোলের ওই ইস্পাত কারখানায় ৫০০ আহত সেনা এবং কয়েক শ বেসামরিক নারী-পুরুষ আশ্রয় নিয়ে আছেন বলে জানা গেছে। রাশিয়ার পক্ষ থেকে সেখানে থাকা ইউক্রেনের সেনাদের দুই দফা আত্মসমর্পণের সময় বেঁধে দেওয়া হলেও তারা লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এমন পরিস্থিতিতে ‘বিশ্বের কাছে শেষবার সাহায্যের আবেদন’ জানিয়েছেন ইউক্রেনের নৌবাহিনীর কমান্ডার মেজর শেরহিই ভোলায়না।

এদিকে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য অতিরিক্ত আরও ৮০০ মিলিয়ন ডলারের নিরাপত্তা সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন।

ইউক্রেনকে সাহায্যের জন্য যুক্তরাষ্ট্রের ৮০০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণার ঠিক এক সপ্তাহ পর বৃহস্পতিবার এ ঘোষণা দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মারিউপোল পুরোপুরি পতন হয়েছে তার প্রমাণ নেই: বাইডেন

আপডেট টাইম : ১০:৩২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২