ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রুশ বাহিনীকে রুখতে ‘ব্যাটল অব দনবাস’ শুরু করেছে ইউক্রেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
  • ২০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনের বিরোধপূর্ণ অঞ্চল দনবাসে জোর আক্রমণ শুরু করেছে রাশিয়ার সেনাবাহিনী। গোলন্দাজ বাহিনী এবং রকেট হামলার সহায়তা নিয়ে কয়েক হাজার রুশ সৈন্য দ্বারা তাদের ‘বহুল প্রত্যাশিত’ আক্রমণ শুরু করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন যে, তাদের সৈন্যরা এই আক্রমণ প্রতিরোধ করবে এবং তারা এই যুদ্ধকে ‘ব্যাটল অব দনবাস’ বা দনবাসের যুদ্ধ বলে অভিহিত করেছে।

তবে রুশ সৈন্যরা প্রায় সমগ্র দনবাস অঞ্চলজুড়েই আক্রমণ চালিয়েছে এবং আক্রমণ শুরুর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ওই অঞ্চলের একটি ‘কৌশলগত গুরুত্বপূর্ণ শহর’ ক্রেমিনা দখল করে নেয়। ব্যাপক গোলাবর্ষণ ও হামলার পর রুশ বাহিনী শহরটির নিয়ন্ত্রণ নেয় বলে জানান স্থানীয় কর্মকর্তারা।

লুহানস্কের আঞ্চলিক গভর্নর সের্গেই গেইডে সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘রোববার রাত থেকে রুশ বাহিনী ক্রেমিনাতে বড় ধরনের হামলা শুরু করে। এর পর সোমবার তারা শহরটির দখল নেয়।’

সের্গেই গেইডে আরও বলেন, ‘দোনেৎস্ক, লুহানস্ক এবং খারকিভ অঞ্চলের প্রায় পুরো ফ্রন্ট লাইন বরাবর রুশ বাহিনী আমাদের প্রতিরক্ষা ভেঙে ফেলার চেষ্টা করছে। সৌভাগ্যবশত আমাদের সামরিক বাহিনী সেখানে নিয়ন্ত্রণ ধরে রেখেছে।’ ক্রেমিনা দখলের কথা স্বীকার করে তিনি বলেন, ‘ক্রেমিনা এবং আরেকটি ছোট শহরে (রুবিঝন) তারা ঢুকে পড়েছে। আমাদের সেনারা পিছু হটেছে। তবে লড়াই অব্যাহত রয়েছে। আমরা আমাদের জায়গাগুলো এত সহজে ছেড়ে দেব না।’

ইউক্রেনের প্রশাসনিক কেন্দ্র ক্রামতোর্স্ক থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের শহর ক্রেমিনা। এখানে প্রায় ২০ হাজার মানুষ বাস করেন। এটি রুশ বাহিনীর একটি কৌশলগত লক্ষ্যবস্তু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রুশ বাহিনীকে রুখতে ‘ব্যাটল অব দনবাস’ শুরু করেছে ইউক্রেন

আপডেট টাইম : ১১:০৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২