ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে যে নিশ্চয়তা দিল তালেবান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আফগানিস্তানে ইরানের সব কূটনৈতিক মিশন, কূটনীতিক ও মিশনকর্মীর নিরাপত্তা রক্ষা করার নিশ্চয়তা দিয়েছেন দেশটির অন্তর্বর্তী তালেবান সরকার।

সোমবার  ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক ফোনালাপে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এই নিশ্চয়তা দিয়েছেন বলে ইরনার খবরে বলা হয়েছে।

সম্প্রতি কাবুলে ইরানের দূতাবাস এবং হেরাতের কনসুলেট লক্ষ্য করে হামলা চালানো হয়। হেরাতে কনসুলেট লক্ষ্য করে বিক্ষোভকারীদের পাথর, ইট-পাটকেল ছুঁড়তে দেখা যায়৷

ফোনালাপে এসব হামলার ব্যাপারে গভীর দুঃখ প্রকাশ করেছেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এখন থেকে ইরানি কূটনৈতিক মিশনগুলোর পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে তালেবান সরকার। এ সময় ইরানি কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা দিতে ব্যর্থতার জন্য তালেবান সরকারের সমালোচনা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলক রাখতে চায় তেহরান। এ ব্যাপারে তিনি তালেবান সরকারের সহযোগিতা কামনা করেন।

গত বছরের আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর নতুন করে আনুমানিক প্রায় তিন লাখ আফগান শরণার্থী ইরানের প্রবেশ করেছে।  এছাড়া গত কয়েক দশক ধরে লাখ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে ইরান।

সম্প্রতি ইরানের বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেসব ভিডিওতে দেখা যায়, আফগান শরণার্থীদের উপর ইরানে অত্যাচার করা হচ্ছে। এরপর আফগানিস্তানে ক্ষোভ ছড়িয়ে পড়ে৷ ক্ষোভের আঁচ পৌঁছায় দূতাবাসেও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে যে নিশ্চয়তা দিল তালেবান

আপডেট টাইম : ১০:২৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২