ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আজ শাহবাজের মন্ত্রিসভার শপথ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
  • ৩৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের ৩৪ সদস্যের নতুন মন্ত্রিসভা শপথ নিচ্ছে আজ। নতুন এই মন্ত্রিসভার সদস্যদের শপথ নেওয়ার কথা ছিল সোমবার।

কিন্তু প্রেসিডেন্ট আরিফ আলভি নতুন মন্ত্রিদের শপথ পড়াতে অপারগতা জানানোয় পর শপথগ্রহণ একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। খবর দ্য ডনের।

প্রেসিডেন্ট আরিফ আলভি মন্ত্রিদের শপথ পড়াতে পারবেন না জানানোর পর সিনেটের চেয়ারম্যান সাদিক সানজারানি নতুন মন্ত্রিদের শপথ পড়ানোর সিদ্ধান্ত হয়।

স্থানীয় সময় সোমবার দিবাগত রাত সাড়ে আটটায় পাকিস্তানের নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ নেওয়ার কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় প্রেসিডেন্টের কার্যালয়ে যোগাযোগ করার পর জানানো হয়, প্রেসিডেন্ট শপথ পড়াতে অপারগতার কথা জানিয়েছেন।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা খুরশিদ শাহ বলেছেন, নতুন মন্ত্রিসভায় ১৪ মন্ত্রী পাচ্ছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন), পিপিপি ১১, জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) ৪ ও অন্য জোট শরিকেরা ৭ জন মন্ত্রী পাচ্ছেন।

পিএমএল-এন নেতা শাহজেব খানজাদা বলেছেন, মঙ্গলবার নতুন মন্ত্রিসভায় পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আজ শাহবাজের মন্ত্রিসভার শপথ

আপডেট টাইম : ১০:২০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২