ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

আকস্মিক বন্যার ঝুঁকিতে যে ৪ জেলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মাঝে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের ৪ জেলায় ‘আকস্মিক বন্যার’ সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।গতকাল শনিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের হাওর অঞ্চলের নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাস প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশের উত্তর-পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট অঞ্চলের দুই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অঞ্চলের উজানে ভারতীয় ভূখণ্ডে ভারি বৃষ্টির আশঙ্কায় এই চার জেলায় আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকি রয়েছে। প্রতিবেদনে বলা হয়, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকি রয়েছে। একই সঙ্গে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও হবিগঞ্জ জেলার প্রধান নদ-নদীর পানি বাড়ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারত আবহাওয়া অধিদফতরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশের কিছু স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া বলেন, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার প্রধান নদ-নদীর পানি কয়েকটি স্থানে ভারি বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে দ্রুত বাড়তে পারে। যার ফলে সুরমা নদী সুনামগঞ্জ জেলায় বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে। ধনু-বাউলাই নদী নেত্রকোনা জেলার কয়েকটি পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

আকস্মিক বন্যার ঝুঁকিতে যে ৪ জেলা

আপডেট টাইম : ১০:৫৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২