ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পাকিস্তানে নতুন সরকারে সঙ্কট, পিপিপি মন্ত্রিসভায় যাচ্ছে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
  • ১৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ইমরান খানকে সরিয়ে প্রায় এক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী হয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান শাহবাজ শরিফ। কিন্তু এখন পর্যন্ত মন্ত্রিসভা গঠন করতে পারেননি। ইমরানবিরোধী আন্দোলনে শরিকদের কেউই মূলত মন্ত্রিসভায় যোগ দিতে চাচ্ছে না। তাদের অনেকে সাংবিধানিক পদে তথা রাষ্ট্রপতি, স্পিকার, গভর্নর ইত্যাদি পদে যোগ দিতে আগ্রহী হলেও মন্ত্রিসভায় যেতে চাচ্ছে না।

এর ধারাবাহিকতায় পাকিস্তান পিপলস পার্টির পার্লামেন্টারি কমিটির কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি বলেছেন, তার মনে হচ্ছে যে পিপিপি মন্ত্রিত্ব নিচ্ছে না, তবে তারা চায় তাদের বন্ধুদের আগে মন্ত্রিসভায় নেয়া উচিত।

শনিবার পার্লামেন্টারি হাউসে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

তিনি শাহবাজ শরিফের ওপর বোঝা চাপাতে চান কিনা এই প্রশ্নের জবাবে জারদারি বলেন, এ ধরনের কোনো ব্যাপার নেই। আমরা বরং বন্ধুদের একটা সুযোগ দিতে চাই।

এদিকে একইসাথে পিপিপি আসন্ন জাতীয় নির্বাচনে জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদগুলোতে প্রার্থী হতে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।

তবে জারদারির সংবাদ সম্মেলনের পর পিপিপির কয়েকজন নেতা বলেছেন, তারা বিষয়টি নিয়ে আলোচনা করছেন। শেষ পর্যন্ত তারা হয়তো মন্ত্রিসভায় যোগ দেবেন। ইতোপূর্বে শোনা গিয়েছিল যে পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পাকিস্তানে নতুন সরকারে সঙ্কট, পিপিপি মন্ত্রিসভায় যাচ্ছে না

আপডেট টাইম : ১০:৩৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২