ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মালয়েশিয়ায় রোজা না রাখায় ২ ব্যক্তি অর্থদণ্ডসহ ২ বছরের কারাদণ্ডের মুখোমুখি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
  • ২২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ পবিত্র রমজান মাসে সামর্থ্য থাকা সত্ত্বেও রোজা না রেখে রেস্টুরেন্টে পানাহার করা অবস্থায় ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার পুলিশ। এসময় পুলিশ ও কেলান্তান ইসলামিক রিলিজিয়াস অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট যৌথ ভাবে এই অভিযান পরিচালনা করেন।
বুধবার ( ১৩ এপ্রিল) বিকেলে দেশটির সংবাদমাধ্যম হারিয়ান মেট্রো এ সংবাদ প্রকাশ করেছে। তবে এসময় আসামিদের নাম ঠিকানা প্রকাশ করা হয়নি। মালয়েশিয়া অপরাধীদের প্রাথমিক ভাবে চুড়ান্ত রায়ের আগে পরিচয় প্রকাশ করা হয় না।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির কেলান্তন রাজ্যের কোতা বারু এলাকার জালান পেনডেকে ৬০ বছর বয়সী এক পুরুষ ব্যক্তি দিনের বেলায় রেস্তোরাঁয় বসে খাবার খাওয়ার সময় যৌথ বাহিনী হাতেনাতে গ্রেফতার করে। রোজা না রাখার কারণ জিজ্ঞাসা করলে ঐ ব্যক্তি দাবি করেন তার পেটের গ্যাস্টিক সমস্যা রয়েছে এবং সেহরির সময় ঘুম থেকে উঠতে পারেন নি। এসময় আরেক অভিযানে, কুবাং কেরিয়ানের কাম্পুং পুলাউ হিলিরের একটি দোকানে খাবার কেনার সময় ৫০ বছর বয়সী আরেক ব্যক্তিকেও রোজা না রাখার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।

এসময় রোজা না রাখার পক্ষে কোন তথা প্রমান না দিতে পারায় তাদের কে গ্রেফতার করে চার্জ গঠন করা হচ্ছে।

মুসলমান হয়ে পবিত্র রমজান মাস কে সম্মান না জানিয়ে দিনের বেলা পানাহার করা দণ্ডনীয় অপরাধ হিসেবে গন্য করা হয়। ক্রিমিনাল কোড (১), সংশোধিত আইন ২০১৮ এর ১০ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এটা প্রমানিত হলে দেশটির শরিয়াহ আদালত ২ হাজার রিংগিত অর্থদণ্ড এবং ২ বছরের কারাদণ্ড হতে পারে।

মালয়েশিয়ার মোট জনসংখ্যার ৬২ ভাগ মানুষই মুসলমান। বাকি ৩৮ ভাগই রয়েছে বিভিন্ন ধর্মাবলম্বী। দিনের বেলায় রেস্টুরেন্ট খোলা রাখা হয়। মুসলিমদের দিনের বেলায় পানাহার নিষিদ্ধ। কেউ রোজা না রেখে পানাহার করলে শাস্তিতে পড়তে হয়। সকল প্রাপ্ত বয়স্ক মুসলমানদের রোজা রাখা নিশ্চিত করতে য়ৌথ আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে থাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মালয়েশিয়ায় রোজা না রাখায় ২ ব্যক্তি অর্থদণ্ডসহ ২ বছরের কারাদণ্ডের মুখোমুখি

আপডেট টাইম : ০২:৫৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২