ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পাকিস্তানের নতুন স্পিকার রাজা পারভেজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
  • ২১২ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) রাজা পারভেজ আশরাফ দেশটির পার্লামেন্টের নতুন স্পিকার হচ্ছেন। অন্য কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হচ্ছেন।

শনিবার তিনি শপথ গ্রহণ করবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজা আশরাফ ইতোপূর্বে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তবে প্রধানমন্ত্রী পদে শাহবাজ শরিফ দায়িত্ব গ্রহণ করলেও এখন পর্যন্ত মন্ত্রিসভা গঠন সম্পন্ন হয়নি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মন্ত্রিসভা শপথ গ্রহণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও অন্য দলগুলো স্পিকার, সিনেট চেয়ারম্যান, রাষ্ট্রপতি, প্রাদেশিক গভর্নর ইত্যাদি পদগুলোর ব্যাপারে যতটা আগ্রহী, মন্ত্রী হতে ততটা আগ্রহী নয়। তারা মন্ত্রিসভায় না গিয়েই শাহবাজ সরকারকে সমর্থন করবে বলে প্রতিশ্রুতি দিচ্ছে।

তবে শাহবাজ শরিফ চাইছেন, মন্ত্রিসভা যেন হয় সর্বদলীয়।

এদিকে আজই পার্লামেন্টের অধিবেশন হতে যাচ্ছে। এ অধিবেশন হওয়ার কথা ছিল ২২ এপ্রিল। ডেপুটি স্পিকার কাসিম সুরির বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে ওই দিন ভোটাভুটি হওয়ার কথা ছিল। সম্ভবত আজই তা হবে।

আসাদ কায়সার পদত্যাগ করার পর পার্লামেন্টের স্পিকারের পদটি শূন্য হয়েছিল। প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটির আগ দিয়ে তিনি পদত্যাগ করেছিলেন। পদত্যাগের পর তিনি পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের সর্দার আয়াজ সাদিককে সুপ্রিম কোর্টের নির্দেশনার আলোকে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠান আয়োজন করতে বলেছিলেন।

সূত্র: ডন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পাকিস্তানের নতুন স্পিকার রাজা পারভেজ

আপডেট টাইম : ১১:৩৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২