ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মিয়ানমারে শতাধিক গ্রাম জ্বালিয়ে দিয়েছে সামরিক জান্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
  • ২০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত গত চার মাসে মিয়ানমারের মধ্যাঞ্চলীয় প্রদেশ সাগাইংয়ে শতাধিক গ্রাম জ্বালিয়ে দিয়েছে ক্ষমতাসীন সামরিক জান্তা। দেশটিতে চলমান সরকারবিরোধী আন্দোলন দমনের অংশ হিসেবে এসব গ্রামে অগ্নিসংযোগ করা হয়েছে বলে ধারণা করছে জাতিসংঘ। খবর রয়টার্সের। এতে সাড়ে পাঁচ হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

ভস্মীভূত কয়েকটি গ্রামের বাসিন্দারা রয়টার্সের প্রতিবেদককে জানিয়েছেন, জান্তাবিরোধী কয়েকটি সশস্ত্রগোষ্ঠী এসব গ্রামকে নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে- এই সন্দেহে গ্রামগুলো পুড়িয়ে দিয়েছে সরকারি বাহিনী। সম্প্রতি রয়টার্সের হাতে স্যাটেলাইটে তোলা কিছু ছবি এসেছে।
ছবিগুলো তুলেছে যুক্তরাষ্ট্রের আর্থ ইমেজিং কোম্পানি প্ল্যানেট ল্যাবস ও দেশটির মহাকাশ গবেষণা সংস্থা নাসার কৃত্রিম উপগ্রহ। সেসব ছবিতে মিয়ানমারের সামরিক বাহিনীর সদস্যদের দেওয়া আগুনে জ্বলে যাওয়া, ভস্মীভূত হওয়া গ্রামগুলোর কিছু ছবি এসেছে। পরে এ ছবিগুলোর সত্যতা যাচাই করতে গিয়ে রয়টার্স জানতে পেরেছে যে, সেগুলো মিয়ানমারের মধ্যাঞ্চলীয় প্রদেশ সাগাইংয়ের বিভিন্ন গ্রামের ছবি। তবে পুড়ে যাওয়া বেশ কিছু গ্রামে জান্তাবিরোধী কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা ছিল বলে রয়টার্সের অনুসন্ধানে জানা গেছে।

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। মিয়ানমারের মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ এ সম্পর্কে রয়টার্সকে বলেন, ‘এটা আসলে ক্ষমতাসীন সামরিক সরকারের সন্ত্রাসের চিত্র এবং মিয়ানমারের সাধারণ জনগণের জন্য সতর্কবার্তা। এ পদক্ষেপ নেওয়ার মাধ্যমে দেশটির সাধারণ জনগণকে জান্তা বোঝাতে চাইছে যে, সরকারবিরোধীদের আশ্রয় দিলে এ পরিণতি নেমে আসবে।’
অ্যান্ড্রুজ জানান, সামরিক বাহিনীর তৎপরতা জানতে ইতোমধ্যে মিয়ানমারের বেশ কয়েকটি সূত্রের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। সূত্র : রয়টার্স।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মিয়ানমারে শতাধিক গ্রাম জ্বালিয়ে দিয়েছে সামরিক জান্তা

আপডেট টাইম : ০৩:২৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২