ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রমজানে ইসলাম গ্রহণ করলেন ব্রিটিশ গবেষক, সউদী প্রিন্সের শুভেচ্ছা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
  • ২১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘ দুই দশক সউদী আরবে অবস্থানের পর পবিত্র রমজান মাসে ইসলাম গ্রহণ করেছেন ব্রিটিশ গবেষক ড. মার্ক সি থমপসন। গত ৮ এপ্রিল (শুক্রবার) রমজান মাসের সপ্তম দিন এ ব্রিটিশ গবেষক ইসলাম গ্রহণ করেন। এরপর গত ১২ এপ্রিল সউদী প্রিন্স ও সাবেক কূটনীতিবিদ তুর্কি আল ফয়সাল তাঁকে উপহার দিয়ে শুভেচ্ছা জানান।

এক টুইট বার্তায় জানা যায়, কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ এর পরিচালনা পর্ষদের সভাপতি প্রিন্স তুর্কি আল ফয়সাল ড. মার্ক সি থমপসনকে শুভেচ্ছা জানান।

এ সময় তাঁর পক্ষ থেকে ড. মার্ককে পবিত্র কোরআনের সপ্তদশ শতাব্দির প্রাচীন পাণ্ডুলিপি উপহার দেওয়া হয়। মূল্যবান এ উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এ ব্রিটিশ গবেষক।

২০০১ সালে ড. মার্ক সি থমপসন সউদী আরবে আসেন। এরপর দেশটির শীর্ষ প্রতিষ্ঠানগুলোতে গবেষণা ও অধ্যাপনা করেন। বর্তমানে তিনি রিয়াদের কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সোসিও-ইকোনোমিক প্রোগ্রামের সিনিয়র রিসার্চার হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০১২ সালে এ প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার আগে তিনি কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারালস এ মিডলইস্ট স্টাডিজের সহকারি অধ্যাপক ছিলেন। সেখানে তিনি আন্তর্জাতিক সম্পর্ক ও বিশ্বায়ন বিষয়ে পড়াতেন। এর আগে তিনি প্রিন্স সুলতান ইউনিভার্সিটি এবং সউদী ন্যাশনাল গার্ড স্কুল অফ সিগন্যালে পড়িয়েছেন।

ড. মার্ক ইংল্যান্ডের এক্সেটার ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব আরব অ্যান্ড ইসলামিক স্টাডিজ থেকে পিএইডডি ডিগ্রি অর্জন করেন। তার থিসিসের বিষয় ছিল, ‘সউদী আরবে উদীয়মান সামাজিক-রাজনৈতিক প্রতিনিধিত্ব: জাতীয় সংলাপের প্রত্যক্ষ ও পরোক্ষ ফলাফল’।

ব্রিটেনের বিশিষ্ট ব্যক্তিবর্গের ইসলাম গ্রহণ এবারই প্রথম নয়। গত বছরের শেষ দিকে সাইফ আশার নামে সউদী আরবের জেদ্দায় নিযুক্ত এক ব্রিটিশ কনসাল জেনারেল ইসলাম গ্রহণের পর মদিনায় এসেছিলেন। ২০১১ সালে সউদীতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন কলিস ইসলাম গ্রহণ করেছিলেন। ২০১৬ সালে সস্ত্রীক তাঁর হজ পালনের খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এসেছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রমজানে ইসলাম গ্রহণ করলেন ব্রিটিশ গবেষক, সউদী প্রিন্সের শুভেচ্ছা

আপডেট টাইম : ১০:৪২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২