ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

গাড়ি মেরামতের ‘দোকান’ ভেঙে সোজা ড্রেনে পড়লেন পাঁচজন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
  • ২২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ রাস্তার পাশে ফুটপাথেই গড়ে উঠেছিল গাড়ি মেরামতের অস্থায়ী দোকান। সেই দোকানে বসে একজন একটি মোটরসাইকেল ঠিক করছিলেন। পাশেই দাঁড়িয়ে গল্প করছিলেন চারজন। হঠাৎ সেই দোকান ভেঙে ড্রেনে পড়লেন তারা। বাদ গেল না মোটরসাইকেলটি। সেটিও পড়ল ড্রেনে।

ভারতের রাজস্থান রাজ্যের জয়সলমির শহরের বাবা বাওদি এলাকায় এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ৭ এপ্রিল রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। পাশের একটি সিসিটিভি ক্যামেরায় ওই দৃশ্যটি ধারণ হয়। ওই ঘটনার ভিডিও এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ওই ভিডিও ফুটেজে দেখা যায়, ফুটপাথে গড়ে উঠা ওই অস্থায়ী দোকানে চারজন দাঁড়িয়ে কথা বলছেন। পাশে বসে একজন মোটরসাইকেল মেরামত করছেন। তাদের পাশে গাড়ির টায়ার সাজিয়ে রাখা। হঠাৎ ফুটপাথের স্ল্যাব ভেঙে তারা পাঁচজনই ড্রেনে পড়েন। তাদের উপর মোটরসাইকেলটি পড়ে।

পাঁচজনকে এভাবে ড্রেনে পড়ে যেতে দেখে পাশের একজন সাহায্যের জন্য এগিয়ে আসেন। তবে ড্রেনটিতে পানি ছিল না। ওই পাঁচজন কোনো আঘাতও পাননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

গাড়ি মেরামতের ‘দোকান’ ভেঙে সোজা ড্রেনে পড়লেন পাঁচজন

আপডেট টাইম : ০৫:৩৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২