ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নতুন প্রধানমন্ত্রী শাহবাজকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
  • ২২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্ষমতা গ্রহণের দুই দিন পর পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ব্লিংকেন এই অভিনন্দন জানান বলে খবর দিয়েছে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ।

গেল রবিবার ১০ এপ্রিল পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন শাহবাজ। অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর তাকেই প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেয় পাকিস্তানের পার্লামেন্ট।

শাহবাজকে অভিনন্দন জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাকিস্তান ৭৫ বছর ধরেই যৌথ স্বার্থে আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। আমরা এই সম্পর্ককে মূল্যায়ন করি। যুক্তরাষ্ট্র নতুন প্রধানমন্ত্রী শাহবাজক শরীফকে অভিনন্দন জানাচ্ছে। আমরা পাকিস্তান সরকারে সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবো। ’
ক্ষমতা নেওয়ার দুই দিন পর শাহবাজ শরীফকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে প্রধানমন্ত্রী হয়েই শাহবাজ পাকিস্তানের জনগণের জন্য বেশ কিছু প্রণোদনা ঘোষণা করেছেন। তার মধ্যে রয়েছে-

•    ১ এপ্রিল থেকে ন্যূনতম মজুরি ২৫ হাজার রুপি
•    অবসরপ্রাপ্ত বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের পেনশনে ১০ শতাংশ বৃদ্ধি (১ এপ্রিল থেকে)
•    ইউটিলিটি স্টোরগুলোতে সস্তা গম সরবরাহ করা
•    তরুণদের জন্য ল্যাপটপ ও কারিগরি শিক্ষা
•    বেনজির কার্ডের পুনঃপ্রবর্তন
•    এক লাখ রুপি পর্যন্ত আয় করা কর্মীদের বেতন ১০ শতাংশ বাড়াতে শিল্পপতিদের কাছে অনুরোধ জানিয়েছেন।

সূত্র: জিও নিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নতুন প্রধানমন্ত্রী শাহবাজকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আপডেট টাইম : ০২:২৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২