ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

ভারতকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ঐতিহাসিক জয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০১৬
  • ৪২৫ বার

এএফসি অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবলের আঞ্চলিক (দক্ষিণ ও মধ্যাঞ্চল) চ্যাম্পিয়নশিপে ভারতকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার তাজিকিস্তানের দুশানবেতে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ মেয়েরা ভারতকে হারিয়েছে।

ভারতীয় নারী দলের বিপক্ষে যে কোনও পর্যায়ে এটি বাংলাদেশের প্রথম জয়। বাংলাদেশের পক্ষে ৩৪ মিনিট ও ৪৭ মিনিটে দুটি গোল করেন তহুরা। ৪২ মিনিটে অপর গোলটি করে মারিয়া।

ভারতের পক্ষে ৪৯ মিনিটে একমাত্র গোলটি করেন সুস্মিতা।

গত বছর এই টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছিল। সেবার গ্রুপ পর্বে ভুটানের জালে ১৬ গোল দিয়েছিল জুনিয়র টাইগ্রেসরা। হারিয়েছিল শক্তিশালী ইরানকেও।

তবে এপ্রিলে নেপালের ভয়াবহ ভূমিকম্প নির্ধারিত ফাইনালটি হতে দেয়নি। ডিসেম্বরে নেপালেই পুনঃনির্ধারিত ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
সেই নেপালের বিপক্ষেই ২৮ তারিখ পরবর্তী ম্যাচ খেলবে বাংলাদেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

ভারতকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ঐতিহাসিক জয়

আপডেট টাইম : ১১:০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০১৬