ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নিউইয়র্কের পাতাল রেলে হামলাকারী সন্দেহে গ্রেপ্তার ১

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
  • ২১১ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের একটি সাবওয়ে স্টেশনে হামলার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম ফ্রাঙ্ক রবার্ট জেমস (৬২)। গতকাল বুধবার রাতে ব্রুকলিনের সাবওয়ে স্টেশনে গোলাগুলি এবং ‘স্মোক বোমা’ স্থাপনের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নিউইয়র্ক পুলিশ বলছে, এর আগে রবার্ট জেমস নিউইয়র্কে বিভিন্ন সময় নয়বার এবং নিউ জার্সিতে তিনবার গ্রেপ্তার হয়েছেন।
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস নিউইয়র্কের বাসিন্দাদের উদ্দেশে এক সংবাদ সম্মেলনে বলেছেন, হামলাকারীকে আমরা ধরতে পেরেছি। আমরা এই শহরের জনগণকে রক্ষা করব। যারা নিউইয়র্কে সন্ত্রাসী কার্যক্রম করবে তাদের আমরা গ্রেপ্তার করব।
ব্রুকলিনের আটর্নির অফিস জানিয়েছে, আজ বৃহস্পতিবার রবার্ট জেমসকে আদালতে তোলা হবে।
এর আগে স্থানীয় সময় গত মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল ব্রুকলিনের সানসেট পার্ক এলাকার একটি সাবওয়ে স্টেশনে গোলাগুলির ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২৩ জন আহত হয়। সূত্র : রয়টার্স।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান

নিউইয়র্কের পাতাল রেলে হামলাকারী সন্দেহে গ্রেপ্তার ১

আপডেট টাইম : ০২:১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২