ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ধানের জমিতে ভুট্টা চাষ, একরে ফলন ৯০ মণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের নিকলী উপজেলায় এবার ভুট্টার আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। কৃষকরা ধানের জমিতে ভুট্টা চাষ করেছেন। ফলন পেয়েছেন একরে ৯০ মণ। শুধু ফলন নয়; দামেও বেশ খুশি চাষিরা।

কৃষি বিভাগ জানায়, কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ভুট্টার আবাদ হয়েছে ৫ হাজার ৯৫০ একর জমিতে যা গতবছরের চেয়ে দ্বিগুণ।

সিংপুর ইউনিয়নের ঘোড়াদীঘা গ্রামের কৃষক স্বপন মিয়া জানান, কয়েক বছর ধরে বোরো ধানের চাষ করে আমিসহ এলাকার কৃষকরা লোকসান দিচ্ছেন। এ বছর আমার ১২ একর ধানের জমিতে ভুট্টা চাষ করেছি। প্রতি একরে ৯০ মণ করে ভুট্টা হয়েছে। ভালো ভাবেই ফসল তুলতে পেরেছি। প্রতি মণ ভুট্টা ১২০০ থেকে ১২৫০ বিক্রি করছি। সব খরচ বাদ দিয়েও দশ লাখ টাকা লাভ হবে। আমার মতো এলাকার অনেক কৃষক তাদের ধানের জমিতে ভুট্টা চাষ করেছেন।
ধানের ফলন কম হওয়া ও নতুন বোরো ধান উঠার সময় ধানের দাম কম থাকায় উপজেলার ঘোড়াদীঘা, টেংগুরিয়া, সিংপুর, ভাটিবরাটিয়া, বরুলিয়া, কাচিকাটা, পাগলারচর, পরাইনারচর, দীঘলারচর, ছারিচর, মাধাইনগর হাওরে এবার কৃষকরা প্রচুর পরিমাণে ভুট্টার আবাদ করেছেন।

কৃষকরা জানান, আগে ওই সব জমিতে বোরো ধান, মিষ্টি আলু ও বাদাম চাষ করা হতো। প্রতি বছর ধান করে লোকসান হওয়ায় ওই সব জমিতে ভুট্টার আবাদ করেছে কৃষকরা।

সিংপুরগ্রামের কৃষক সুনামদ্দিন মিয়া বলেন, ভুট্টা চাষে লাভ বেশি। কারণ ভুট্টা ধানের একমাস আগে তোলা যায়, এ সময় কৃষি শ্রমিকের মজুরি থাকে কম। এ বছর ভুট্টার ফলন ভালো হয়েছে। দাম পেয়েছি ভালো। একই কথা বলেন, ইসব মিয়া তিনি ২০ একর জমিতে ভুট্টা চাষ করে খরচ বাদ দিয়ে ১৫ লাখ টাকা লাভ করেছেন।

সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, ভুট্টা ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি ফুটলেও, আগাম পানিতে তলিয়ে যাচ্ছে হাওরের বোরো জমি, এছাড়াও বি-২৮ জমিতে চিটা না আসায় ও বি-২৯ ধানের শিষে আগা মরে যাওয়ায় কৃষকের মুখ মলিন হয়ে যাচ্ছে।

নিকলী উপজেলা কৃষি কর্মকর্তা বেলায়েত হোসেন  জানান, গত বছর উপজেলায় ৩ হাজার ২০ একর জমিতে ভুট্টা আবাদ হয়েছিল। এ বছর ৫ হাজার ৯৫০ একর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। ধানে সেঁচ বেশি লাগে আর খরচ বেশি। সেই তুলনায় ভুট্টা চাষে খরচ কম। কৃষকরা অর্থনৈতিকভাবে বেশি লাভের কথা চিন্তা করেই বেশি করে ভুট্টা চাষে আগ্রহী হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

ধানের জমিতে ভুট্টা চাষ, একরে ফলন ৯০ মণ

আপডেট টাইম : ০৭:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২