ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আল্লাহ সাক্ষী, অভিযোগ প্রমাণ হলে গদি ছেড়ে দেবো, প্রথম ভাষণে যা বললেন পাক প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
  • ১৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ আন্তর্জাতিক অঙ্গনে সুসম্পর্ক বাড়াবে পাকিস্তান। প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচনের পর প্রথম ভাষণে একথা বলেন শাহবাজ শরিফ। চীনের সাথে সম্পর্ক জোরদারের পাশাপাশি ভারতের সাথে বন্ধুত্ব বজায় রাখার কথা বলেন তিনি। তবে কাশ্মির ইস্যুতে কোনো ছাড় দেবেন না বলে সাফ জানিয়ে দেন তিনি। এসময় ইমরান খান সরকার পতনে মার্কিন ষড়যন্ত্রের অভিযোগ নাকচ করে দেন শাহবাজ। তিনি বলেন, জনগণের সামনে সত্য প্রকাশ হওয়া দরকার। বিদেশি ষড়যন্ত্রের কথা যদি কেউ প্রমাণ করতে পারে, আল্লাহ সাক্ষী, এক সেকেন্ডও চিন্তা করবো না। প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেবো।

পাঞ্জাবের তিন মেয়াদের মুখ্যমন্ত্রী থেকে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী। সপ্তাহজুড়ে নানা নাটকীয়তার পর সরকার প্রধান নির্বাচিত হলেন মিয়া মুহম্মদ শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টে দেয়া প্রথম ভাষণে গুরুত্ব পায় পররাষ্ট্র ও অর্থনীতি। শুরুতেই বেশকিছু অর্থনৈতিক পরিকল্পনার কথা জানান শাহবাজ। ঘোষণা দেন, সরকারি কর্মীদের ন্যূনতম বেতন বেড়ে হবে ২৫ হাজার রুপি। স্বল্পমূল্যে গম বিক্রি ও বেনজির কার্ডের প্রচলন ফিরিয়ে আনার কথাও বলেন শাহবাজ। পাকিস্তানকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চান বলেও জানালেন তিনি।

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী বলেন, ঋণনির্ভর জীবন কোনো জীবন নয়। সম্মানজনকভাবে, আত্মনির্ভরশীল জাতি হয়ে বাঁচতে হবে। নয়তো হারানো গৌরব ফিরে পাওয়া যাবে না। কেবল পাঞ্জাব নয়, পুরো পাকিস্তান উন্নত হবে। আর সেজন্য আর্থিকভাবে স্বনির্ভর হতে হবে।

পিটিআই নেতৃত্বাধীন সরকারকে হঠাতে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অভিযোগে ইমরান খান বারবারই আঙ্গুল তুলেছে যুক্তরাষ্ট্রের দিকে। অথচ চীনের সাথে সম্পর্ক অবনতির জন্য ইমরানকে দোষারোপ করলেন শাহবাজ।

ভাষণে পররাষ্ট্রনীতি ইস্যুতে সবার আগে চীনের সাথে সম্পর্ক জোরদারের কথা জানিয়ে তিনি বলেন, বিগত সরকারের প্রভাব ধুয়ে মুছে ফেলবে শাহবাজ সরকার। এসময় তিনি বলেন, চীন পাকিস্তানের বিশ্বস্ত বন্ধু। সবসময়ই তারা পাশে থেকেছে। যে কেউ যতো চেষ্টা করুক এই বন্ধুত্ব কেউ নষ্ট করতে পারবে না। তবে ভারতের সাথে বন্ধুত্ব চাইলেও স্পষ্ট জানিয়ে দেন, আপস হবে না কাশ্মির ইস্যুতে। সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও ইরানের সাথে ভালো সম্পর্ক রাখার কথাও বলেন শাহবাজ শরিফ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আল্লাহ সাক্ষী, অভিযোগ প্রমাণ হলে গদি ছেড়ে দেবো, প্রথম ভাষণে যা বললেন পাক প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:২৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২