ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পাকিস্তানে এত বিশাল জমায়েত আগে কখনও হয়নি : সমর্থকদের ধন্যবাদ দিলেন ইমরান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
  • ২০২ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি সংহতি প্রকাশ করে লাখ লাখ সমর্থক বিক্ষোভ করেছেন।

ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিকে ইনসাফ পার্টির (পিটিআই) আয়োজনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাশাপাশি করাচি, পেশোয়ার, লাহোরসহ অন্যান্য বড় শহরে রোববার এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। খবর এনডিটিভির।

পাকিস্তানের বিরোধী দলগুলো ইমরান খান সরকারকে ক্ষমতাচ্যুত করার পর দেশটিতে চরম রাজনৈতিক সংকট দেখা দিয়েছে।

ইমরান খান পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটের আগের দিন টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তাঁর দেশের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণকে রাজপথে নেমে বিক্ষোভ দেখানোর আহ্বান জানিয়েছিলেন।

রোববার রাতে ইমরান খান এক টুইটার বার্তায় ইমরান তাঁর আহ্বানে সাড়া দেওয়ায় জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের পররাষ্ট্রনীতিকে স্বাধীন করতে গিয়ে তিনি মার্কিন ষড়যন্ত্রের শিকার হয়েছেন। ইমরান খান বলেন, পাকিস্তানের আসন্ন সরকার হবে ‘বিদেশ থেকে আমদানি করা’ এক সরকার এবং এর প্রতি জনগণের কোনো সমর্থন থাকবে না।

এরপর আরেক টুইটে বিক্ষোভ সমাবেশের একটি ভিডিও পোস্ট করে ইমরান লেখেন, ‘অসৎ লোকদের নের্তৃত্বে আমদানি করা সরকারকে প্রত্যাখ্যান করে স্বতস্ফূর্তভাবে এত মানুষের বিপুল জমায়েতের ঘটনা আমাদের ইতিহাসে আগে কখনও হয়নি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পাকিস্তানে এত বিশাল জমায়েত আগে কখনও হয়নি : সমর্থকদের ধন্যবাদ দিলেন ইমরান

আপডেট টাইম : ১১:২১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২