ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আজ পাক প্রধানমন্ত্রী নির্বাচিত হতে চলেছেন শাহবাজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
  • ২৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরীফ এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি গতকাল রবিবার তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। ইমরান খানের বিদায়ে স্থানীয় সময় আজ সোমবার দুপুর ২টায় নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে।

তবে পিটিআই জানিয়েছে, সংসদে ভোটে পিএমএল-এন ক্ষমতা দখলে নিলে রাজপথে বিক্ষোভের মাধ্যমে আসন্ন সরকারকে কঠিন সময় দেওয়া হবে।

এর আগে ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিতে সামনে থেকে ভূমিকা রেখেছেন শাহবাজ শরিফ।

দেশটির তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই তিনি।

ইমরান খানের বিদায় ঘণ্টা বাজিয়ে দেওয়ার পর শাহবাজ শরিফ বলেছিলেন, বিরোধীদের ওপর প্রতিশোধ পরায়ন হতে চান না। নতুন প্রধানমন্ত্রী হওয়ার উজ্জ্বল সম্ভাবনা থাকায় শাহবাজ শরিফ বলেছেন, সবার সঙ্গে আলোচনা করেই নতুন মন্ত্রিসভা গঠন করা হবে।

সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ বলেন, তারা একটি নতুন যুগের সূচনা এবং দেশে পারস্পরিক শ্রদ্ধার সংস্কৃতির প্রচার করবেন।

পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলতে গিয়ে শাহবাজ বলেন, তারা ভারতের সঙ্গে শান্তি চান। কিন্তু কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া তা সম্ভব নয়।

পিএমএল-এন প্রধান নওয়াজ শরিফের বিরুদ্ধে মামলা সম্পর্কে এক প্রশ্নের জবাবে শাহবাজ বলেন, মামলাগুলো আইন অনুযায়ী বিচার করা হবে।
সূত্র: ডন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আজ পাক প্রধানমন্ত্রী নির্বাচিত হতে চলেছেন শাহবাজ

আপডেট টাইম : ০২:৫৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২