ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পাকিস্তানের পরিস্থিতি আফগানিস্তানে প্রভাব ফেলবে না: তালেবান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
  • ১৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা ও দেশটির চলমান ঘটনাপ্রবাহ আফগানিস্তানের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে আশা প্রকাশ করেছে তালেবান সরকার।

একইসঙ্গে দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করেছে আফগানিস্তানের বর্তমান সরকার। খবর টোলো নিউজের।

পাকিস্তানের পার্লামেন্টে আস্থাভোটে ইমরান খান সরকারের পতন সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ এ আশাবাদ ব্যক্ত করেছেন।

ইমরান খান সরকারের পতন সংক্রান্ত ঘটনাপ্রবাহকে স্রেফ পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে জবিহউল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তানের চলমান রাজনৈতিক জটিলতা শিগগিরই কেটে যাবে বলে কাবুল আশা করছে।

পাকিস্তানকে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হিসেবে উল্লেখ করে তালেবান সরকারের মুখপাত্র বলেন, দু’দেশের অভিন্ন স্বার্থ রক্ষার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী রাখার আহ্বান জানাচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার।

অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর সোমবার পাকিস্তানের পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটাভুটি হবে।

এতে প্রার্থী হয়েছেন মুসলিম লীগের নেতা শাহবাজ শরীফ ও ইমরান সরকারের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি।

ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খান এক টুইটার বার্তায় লিখেছেন, দেশের পররাষ্ট্রনীতিকে স্বাধীন করতে গিয়ে তিনি আমেরিকার ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

পাকিস্তানে মার্কিন সেনাঘাঁটি করার অনুমতি না দেওয়াকেও তিনি নিজের ক্ষমতা হারানোর অন্যতম কারণ বলে উল্লেখ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পাকিস্তানের পরিস্থিতি আফগানিস্তানে প্রভাব ফেলবে না: তালেবান

আপডেট টাইম : ১০:১৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২