ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইমরান খান দুর্নীতিগ্রস্ত নন, তাকে আমি ৪০ বছর ধরে চিনি : সিমি গারেওয়াল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
  • ২০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ তিনি এক ক্যারিশম্যাটিক ক্যারেক্টার, সম্মোহনের জাদুকরও কারও কাছে। কারও কাছে আবার ভীষণ প্রেমিকও বটে। সফল ক্রিকেট ক্যারিয়ারের পরই রাজনীতিতে তার আগমন। ২২ বছরের রাজনীতি তাকে ক্ষমতার সর্বোচ্চ পর্যায় আসীন করলেও শেষে অনাস্থা ভোটে হেরে যাওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ হারাতে হলো। ইমরান খানের ক্ষমতাচ্যুতির পর অনেকেই ইমরানকে প্রশ্ন তুললেও চাঞ্চল্যকর মন্তব্য করলেন ভারতীয় অভিনেত্রী সিমি গারেওয়াল। -এই সময়, জি নিউজ ও হিন্দুস্তান টাইমস

শনিবার রাতে দেশটির পার্লামেন্টের অধিবেশনে তার বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। এতে ইমরানের বিরুদ্ধে ভোট পড়েছে ১৭৪টি। প্রস্তাব পাসের জন্য দরকার ছিল ১৭২ ভোট। ইমরান খান ছিলেন পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী। শনিবার মধ্যরাতে এক টুইট বার্তায় সিমি বলেন, ‘ইমরান খানের প্রধানমন্ত্রী পদ হারানো আমাদের দুটি শিক্ষা দেয়। এক, বিরোধীরা এক হলে জনপ্রিয় প্রধানমন্ত্রীকেও সরে যেতে হয়। দুই, রাজনীতিতে আদর্শবাদীদের স্থান হয় না।’ তিনি ইমরানের প্রশংসা করে আরও লিখেছেন, ‘আমি গত ৪০ বছর ধরে ইমরানকে চিনি। তার মজ্জায় রয়েছে আদর্শ। হয়ত জীবনে কিছু ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছে তাকে। কিন্তু, দুর্নীতির সঙ্গে সে জড়িত- এ কথা মেনে নেওয়া যায় না।’

এই প্রথমবার নয়। আগেও ইমরান খানকে নিয়ে টুইট বার্তা দিয়েছিলেন সিমি গারেওয়াল। ২০১৮ সালে যখন ইমরান ভোটে জয়ী হয়েছিলেন, সে সময়ও বলিউডের এই অভিনেত্রীর টুইট সকলের নজর কেড়েছিল। তিনি বলেছিলেন, ‘একসময় ইমরান আমাকে বলেছিলেন যে- তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন এবং পরবর্তীতে তাকে হত্যা করা হবে। এমনটা নাকি ওকে এক পীর বলেছিলেন। মনে হয়, নিজের পরিণতি জানা সত্ত্বেও যে কোনও মূল্যে প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন ইমরান। বিষয়টি দুঃখজনক…।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইমরান খান দুর্নীতিগ্রস্ত নন, তাকে আমি ৪০ বছর ধরে চিনি : সিমি গারেওয়াল

আপডেট টাইম : ১০:০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২