ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পাকিস্তানে প্রধানমন্ত্রী নির্বাচন আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
  • ২২১ বার

হাওর বার্তা ডেস্কঃ ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব হারানোর পর পাকিস্তানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য আজ সোমবার বসছে দেশটির জাতীয় পরিষদের অধিবেশন। পাকিস্তানের স্থানীয় সময় আজ দুপুর ২টায় পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন বসার কথা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধীরা অন্তর্র্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজ শরীফকে মনোনীত করেছেন। আর ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলটির ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছে।

গত শনিবার দিবাগত রাতে ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলের অনাস্থা ভোটের কার্যক্রম শুরু হয়। এর আগে স্পিকার আসাদ কাইসার পদত্যাগ করেন। নতুন স্পিকার হিসেবে তিনি পাকিস্তান মুসলিম লিগ (পিএমএলএন-নওয়াজ) নেতা ও সাবেক স্পিকার আয়াজ সাদিককে স্পিকার হিসেবে দায়িত্ব দিয়ে যান এবং তাঁকে অধিবেশন পরিচালনার অনুরোধ করেন। অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন ১৭৪ জন এমপি। পাস হতে প্রয়োজন ছিল ১৭২টি ভোট। কিন্তু তার চেয়ে দুটি ভোট বেশি হওয়ায় অনাস্থা প্রস্তাব পাস হয়েছে বলে ঘোষণা দেন স্পিকার আয়াজ সাদিক। এতে প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান খান।
এদিকে পাকিস্তানের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্লামেন্ট ও প্রাদেশিক বিধান সভাগুলো থেকে একযোগে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবারই তারা গণপদত্যাগের সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করবে বলে পিটিআইয়ের সিনিয়র নেতা ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন।

গতকাল রোববার এক টুইট বার্তায় ইমরান খান সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালনকারী ফাওয়াদ বলেন, পিটিআই পরিষদগুলো থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। এ প্রক্রিয়া শুরু হবে প্রধানমন্ত্রী নির্বাচনের পর।

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পাকিস্তানে প্রধানমন্ত্রী নির্বাচন আজ

আপডেট টাইম : ১০:০২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২