ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন সোমবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
  • ২৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য আগামীকাল সোমবার বসছে দেশটির জাতীয় পরিষদের অধিবেশন। ওই দিন স্থানীয় সময় দুপুর ২টায় পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন বসবে। এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এর আগে শনিবার মধ্যরাতে অনাস্থা ভোটের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে অপসারণ করা হয়।

পাকিস্তান মুসলিম লীগ–নাওয়াজের নেতা আয়াজ সাদিক অনাস্থা ভোটের সময় জাতীয় পরিষদের অধিবেশনে স্পিকার ছিলেন। তিনি জানান, রোববার দুপুর ২টার মধ্যে নতুন প্রধানমন্ত্রীর মনোনয়নপত্র জমা নেওয়া হবে এবং যাচাই-বাছাই হবে বিকেল ৩টার মধ্যে।

একটি টুইট বার্তায় পাকিস্তানের জাতীয় পরিষদের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় পরিষদের অধিবেশন সোমবার, ১১ এপ্রিল, ২০২২ দুপুর ২টায় আবার বসবে।

পাকিস্তান স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিট ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের কার্যক্রম শুরু হয়। এর আগে স্পিকার আসাদ কাইসার পদত্যাগ করেন। নতুন স্পিকার হিসেবে তিনি পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের (পিএমএলএন) নেতা ও সাবেক স্পিকার আয়াজ সাদিককে স্পিকার হিসেবে দায়িত্ব দিয়ে যান এবং তাকে অধিবেশন পরিচালনার অনুরোধ করেন। অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ১৭৪ জন এমপি। পাস হতে প্রয়োজন ছিল ১৭২টি ভোট। কিন্তু তার চেয়ে দুটি ভোট বেশি হওয়ায় অনাস্থা প্রস্তাব পাস হয়েছে বলে ঘোষণা দেন স্পিকারের আসনে নতুন আসা পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের নেতা আয়াজ সাদিক।

ইমরান খানই প্রথম পাকিস্তানের প্রধানমন্ত্রী যিনি অনাস্থা ভোটের মাধ্যমে অপসারিত হলেন। এখন পর্যন্ত পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে পারেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন সোমবার

আপডেট টাইম : ১০:৪৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২