ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

তুরস্কে ব্যাপক হারে বাড়ছে হাফেজের সংখ্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
  • ২২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ হাফেজদের অন্তরে কোরআন সংরক্ষণ আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ। কেননা পৃথিবীর আর কোনো ধর্মগ্রন্থ এভাবে সংরক্ষণের নজির নেই। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আপনি তো আগে কোনো কিতাব পাঠ করেননি এবং নিজ হাতে কোনো কিতাব লেখেননি যে মিথ্যাচারীরা সন্দেহ পোষণ করবে; বরং যাদের জ্ঞান দেওয়া হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান নিজে কোরআনে কারিমের হাফেজ। কিছুদিন আগে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, এরদোগান তার নাতিকে কোরআনের তালিম দিচ্ছেন। পরে নাতি ওমর তাইয়েবসহ ১৩৬ শিশুকে কোরআনের হাফেজ হওয়ায় সম্মাননা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। সম্মাননাপ্রাপ্ত ১৩৬ জন হাফেজের মধ্যে এরদোগানের নাতি (নাজমুদ্দিন বেলালের ছেলে) ওমর তাইয়্যেব এবং তুর্কি স্পিকারের ছেলে ওমর আসেম শান্তুবও রয়েছেন।

প্রায় ৮৬ বছর পর বিথ্যাত আয়া সুফিয়ায় নামাজ শুরুর আগে এরদোগান কোরআন তেলাওয়াত করে বিশ্ববাসীর নজর কাড়েন। ওই দিন আয়া সুফিয়ায় জুমার নামাজের ইমামতি করেন, দেশটির ধর্মমন্ত্রী প্রফেসর ড. আলি এরবাশ। তিনিও পবিত্র কোরআনের হাফেজ। এর দ্বারাই অনুমান করা যায়, তুরস্কে ব্যাপকভাবে কোরআন চর্চার বিষয়টি।

সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে জানায়, করোনা মহামারি সময়েও তুরস্কে ২০২১ সালে প্রায় ১২ হাজার শিশু-কিশোর কোরআনে কারিমের হাফেজ হয়েছেন। দেশটির সাধারণ মাদরাসা ও অন্তত ৯০ হাজার মসজিদের ইমাম ও খতিবদের দ্বারা পরিচালিত মাদরাসায় পড়ে তারা হিফজ সম্পন্ন করেছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্সি অব রিলিজিয়ার্স অ্যাফেয়ার্সের শিক্ষা-সেবা প্রকল্পের প্রধান কাদির দিজ।

মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, গত বছরে সারা দেশে অন্তত ১১ হাজার ৭৭৩ জন শিক্ষার্থী হিফজ সম্পন্নের সনদ গ্রহণ করেছেন। এদের মধ্যে অনেকে সাধারণ শিক্ষার পাশাপাশি হিফজ বিভাগে পড়ে এই কীর্তি অর্জন করে।

গত গ্রীষ্মে তুর্কি দিয়ানাত কর্তৃপক্ষ দেশটির ৮১টি এলাকা নিয়ে অন্তত ১ হাজার ৬৭৯টি কোরআন শিক্ষা কোর্স চালুর ঘোষণা দেয়। ৬ হাজার ৮৩৯ জন শিক্ষক-শিক্ষিকার তত্ত্বাবধানে কোর্সগুলোতে ৭১ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী অংশ নেয় এবং গত বছরের শুরুর কয়েক মাসেই এদের মধ্য থেকে প্রায় ১২ হাজার শিক্ষার্থী হাফেজ হওয়ার গৌরব অর্জন করে।

কাদির দিজ জানান, তুরস্কে সারা বছরই মাদরাসাগুলোতে কোরআন হিফজের ডে-কোর্স পরিচালিত হয়। শিক্ষার্থীদের মেধাস্তরের ভিন্নতার ফলে হিফজ সম্পন্ন করতে একেকজনের একেক রকম সময় ব্যয় হয়। কোর্স শুরুর সময় থেকে এ পর্যন্ত অন্তত ৭৭ হাজার ১৯০ জন শিক্ষার্থী কোরআন মুখস্থের পর্যায়ে পৌঁছেছে। কোর্সটি স্বাভাবিকভাবে সম্পন্ন করতে প্রায় তিন বছর সময় লাগে; এক বছর নাজেরা বা কোরআন দেখে দেখে পড়া, দুই বছর হিফজ বা মুখস্থ করা।

প্রেসিডেন্সি অব রিলিজিয়ার্স অ্যাফেয়ার্সের কর্মকর্তা কাদির দিজ আরও জানান, তাদের তরফ থেকে মাদরাসাগুলোতে হাফেজ শিক্ষকও নিয়োগ করা হয়। তারা একটি সিদ্ধান্ত নিয়েছেন, কোরআন হিফজের সঙ্গে শিক্ষার্থীদের আরবি ভাষা শিক্ষাকেও বাধ্যতামূলক করবেন। এই সিদ্ধান্ত গ্রহণের মূল লক্ষ্য হলো, শিক্ষার্থীরা যেন কোরআন মুখস্থের পাশাপাশি তার অর্থের সঙ্গেও পরিচিত হতে পারে।

কোরআনে কারিমের হাফেজের সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা করছে তুরস্ক। দেশটির ধর্ম বিষয়ক উপদেষ্টা আলি এরবাশ জানান, সারাদেশে এখন সনদধারী ২ লাখ হাফেজ আছেন এবং ৮০ হাজার শিক্ষার্থী এমন আছে যারা খুব শিগগিরই হিফজ সম্পন্ন করবে। তুরস্কের মোট জনসংখ্যার ০.০২ শতাংশ নাগরিক কোরআনের হাফেজ। এটি বৃদ্ধি করে ১ শতাংশে উন্নীত করার চেষ্টা করছে সরকার। এটি বাস্তবায়ন হলে সারাদেশে হাফেজ সংখ্যা হবে অন্তত ৮ লাখ ৪০ হাজার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

তুরস্কে ব্যাপক হারে বাড়ছে হাফেজের সংখ্যা

আপডেট টাইম : ০২:২৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২