ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পাকিস্তান ছেড়ে ভারতে চলে যাচ্ছেন না কেন: ইমরানকে মরিয়াম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৯:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
  • ২২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ অনাস্থা প্রস্তাবের আগের রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের প্রশংসা করেছেন। তার এই ভাষণের কড়া সমালোচনা করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের ভাইস প্রেসিডেন্ট মরিয়াম নওয়াজ। তিনি ইমরান খানের উদ্দেশে বলেছেন, এতই যখন ভারত-প্রীতি তো সেখানে চলে যাচ্ছেন না কেন? খবর দ্য, ডন ও টাইমস নাউয়ের।

শুক্রবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইমরান খান ভারতের পররাষ্ট্রনীতির প্রশংসা করেন।  বলেন, রাশিয়ার বিষয়ে নীতি কী হবে ভারতকে এই কথা জিজ্ঞেস করার সাহস কয়জন ইউরোপীয় কূটনীতিকের আছে?

ইমরান খান বলেন, তিনি অন্য রাজনীতিকদের চেয়ে ভারত সম্পর্কে ভালো জানেন। দেশটির আরএসএস (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ) মতাদর্শ এবং কাশ্মীরে যা ঘটছে, এ জন্য দেশটির সঙ্গে পাকিস্তানের ভালো সম্পর্ক নেই বলে দুঃখ প্রকাশ করেন তিনি।

ভারতের ‘স্বাধীন’ পররাষ্ট্রনীতির প্রশংসা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশটিকে তাদের পররাষ্ট্রনীতি পরিবর্তনের জন্য বলার মতো সাহস কোনো পরাশক্তির নেই।

ইমরান খান বলেন, ভারতীয়রা নিজদেরকে সম্মান দিতে জানে। কেউ তাদের নির্দেশ দিতে পারে না।।ভারতের পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ করার সাহস কোনো পরাশক্তির নেই।

ইমরান খানের বক্তব্যের সমালোচনা করে নওয়াজ শরিফ কন্যা বলেন, তাদের প্রতি যখন এত টান আপনি পাকিস্তানে বসবাস না করেই ভারতে বাস করলেই পারেন।

মরিয়াম নওয়াজ টুইটারে লেখেন, ইমরানকে ঘরে পাঠিয়েছে তার দল, অন্য কেউ নন। যদি আপনি ভারতকে এত বেশি ভালোবাসেন, তাহলে কেন সেখানে চলে যাচ্ছেন না? পাকিস্তানকে একা থাকতে দিন। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ২৭ বার অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। প্রধানমন্ত্রী ইমরান খানের মতো তাদের কেউই দেশের সংবিধানকে ব্যবহার করেননি। মরিয়াম বলেন, বাজপেয়ী মাত্র এক ভোটে হেরেও ক্ষমতা থেকে সরে গেছেন, আপনার মতো সংবিধান ও গোটা জাতিকে জিম্মি করেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পাকিস্তান ছেড়ে ভারতে চলে যাচ্ছেন না কেন: ইমরানকে মরিয়াম

আপডেট টাইম : ১২:১৯:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২