ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইমরান খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
  • ২২১ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। শুক্রবার (৮ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

গতকাল স্থানীয় সময় রাত ১১টা ৪৯ মিনিটে টুইটারে ইমরান খান বলেন, আমি আগামীকাল (শুক্রবার) মন্ত্রিপরিষদের বৈঠক ডেকেছি। আমাদের সংসদীয় কমিটির বৈঠকও ডাকা হয়েছে। আগামীকাল সন্ধ্যায় আমি জাতির উদ্দেশে ভাষণ দেব।
তিনি আরও বলেন, জাতির কাছে আমার বার্তা- আমি সব সময়েই পাকিস্তানের জন্য শেষ বল পর্যন্ত খেলেছি, এবং ভবিষ্যতেও খেলব।
এর আগে গতকাল সরকারের আইনবিষয়ক টিমের বৈঠকে ইমরান বলেছিলেন, আমরা সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মেনে নেব। পিটিআই যেকোনো নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা বিদেশি ষড়যন্ত্র সফল হতে দেব না।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোটের প্রস্তাব খারিজ করা ছিল ‘অসাংবিধানিক’ বলে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে জাতীয় পরিষদ পুনর্গঠন এবং স্পিকারকে অধিবেশন ডাকার নির্দেশ দেওয়া হয়।
এছাড়া রিভিউ পিটিশন খারিজ করে শনিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট অনুষ্ঠিত হবে বলে রায় দেন আদালত।

সূত্র : জিও নিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইমরান খান

আপডেট টাইম : ০৭:৪৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২