ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রানওয়েতে ছিটকে পড়ে দ্বিখণ্ডিত প্লেন, প্রাণে বাঁচলেন ক্রুরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
  • ১৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কোস্টারিকায় জরুরি অবতরণের সময় একটি কার্গো প্লেন দুর্ঘটনার কবলে পড়ে দ্বিখণ্ডিত হয়ে গেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ এপ্রিল) সান জোসে আন্তর্জাতিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।

জার্মান লজিস্টিক জায়ান্ট ডিএইচএল-এর হলুদ প্লেনটি ল্যান্ড করার সময় ধোঁয়া বের হচ্ছিল। এসময় প্লেনটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং দ্বিখণ্ডিত হয়ে যায়।

কোস্টারিকার দমকল বাহিনীর প্রধান হেক্টর শ্যাভেস বলেছেন, দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। প্লেনে থাকা দুই ক্রু ভালো আছেন।

সান জোসের বাইরে জুয়ান সান্তামারিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করা বোয়িং-৭৫৭ প্লেনটি যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণের জন্য ২৫ মিনিট পরে ফিরে আসতে বাধ্য হয়। এর কিছুক্ষণ আগেই ঘটে এ ঘটনা। দুর্ঘটনার পর সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ ছিল আন্তর্জাতিক বিমানবন্দরটি।

সূত্র: এএফপি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রানওয়েতে ছিটকে পড়ে দ্বিখণ্ডিত প্লেন, প্রাণে বাঁচলেন ক্রুরা

আপডেট টাইম : ১০:৫৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২