ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রায়ের পর ইমরান খানের বার্তা, শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
  • ১৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তান সুপ্রিম কোর্ট ইমরান খানকে আবার অনাস্থা ভোটের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। আদালতের সেই রায়ের ঘণ্টা কয়েকের মধ্যে শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে এক টুইট বার্তায় ইমরান লিখেন, ‘শুক্রবার ক্যাবিনেটের বৈঠক ডেকেছি। সংসদীয় দলের বৈঠকও ডেকেছি। সন্ধ্যায় আমি জাতির উদ্দেশে ভাষণ দেবো। সব সময়েই দেশবাসীর পাশে আছি এবং পাকিস্তানের হয়ে শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’

অনাস্থা প্রস্তাব খারিজ এবং ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে বৃহস্পতিবার অসাংবিধানিক বলে ঘোষণা করে পাক সুপ্রিম কোর্ট। টানা চার দিনের শুনানির পর প্রধান বিচারপতি উমর আটা বান্দিয়ালের নেতৃত্বে গঠিত পাক সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ এই ঘোষণা করে।

পাশাপাশি ওই বেঞ্চ সিদ্ধান্ত নিয়েছে, শনিবার সকাল সাড়ে ১০টায় ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা ভোটের মুখোমুখি হতে হবে ইমরানকে।
গত রোববার পাক প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে আনা বিরোধী জোটের তরফে পেশ হওয়া অনাস্থা প্রস্তাব নিয়ে ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোটাভুটির কথা থাকলেও ডেপুটি স্পিকার কাসিম খান সুরি তা খারিজ করে দেন।
তিনি জানান, বিদেশি শক্তির প্ররোচনায় আনা এই অনাস্থা প্রস্তাব সংবিধানবিরোধী এবং তা দেশের কল্যাণের জন্য ক্ষতিকর হতে পারে। তাই পাক সংবিধানের ৫ নম্বর ধারা মেনে এ নিয়ে কোনো ভোট করাতে পারবেন না তিনি।

এরপরেই ইমরানের সুপারিশে ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এই সিদ্ধান্তের বিরোধিতা করে রোববার রাতেই পাক শীর্ষ আদালতের দ্বারস্থ হয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে বিরোধীরা। সোমবার থেকে এটার শুনানি শুরু হয়েছিল। বৃহস্পতিবার রাতে পাঁচ জন বিচারপতিই একমত হয়ে এই রায় ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

রায়ের পর ইমরান খানের বার্তা, শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাব

আপডেট টাইম : ১০:২৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২