ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি কিমের বোনের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
  • ২৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ উত্তর কোরিয়ার একনায়ক শাসক কিম জং উনের মতোই তার বোন কিম ইয়ো জং-ও যে হুঁশিয়ারির সুরে কথা বলায় কম যান না তার পরিচয় আগেও পাওয়া গিয়েছে। এবার তিনি হুমকি দিলেন পরমাণু অস্ত্র প্রয়োগ করে দক্ষিণ কোরিয়ার গোটা সেনাবাহিনীকে দখল করে ফেলার। গত ৩ দিনে দু’ বার তিনি হুমকি দিলেন দক্ষিণ কোরিয়াকে। তার এমন হুমকিকে তাই হালকা ভাবে দেখতে রাজি নয় ওয়াকিবহাল মহল।

কেন হঠাৎ এমন ‘রণং দেহি’ মূর্তি ধারণ করলেন কিম ইয়ো জং? আসলে এর পিছনে রয়েছে গত সপ্তাহে করা দক্ষিণ কোরিয়ার সেনাপ্রধান সুহ উকের একটি মন্তব্য। শুক্রবার তিনি দাবি করেছিলেন, উত্তর কোরিয়া যদি মিসাইল ছোঁড়ার প্রস্তুতি নেয়, তাহলে দক্ষিণ কোরিয়ারও ক্ষমতা রয়েছে নিখুঁত ও অব্যর্থ লক্ষ্যে কিমের দেশে হামলা চালানোর।

এই মন্তব্যের জবাবেই কিম ইয়ো জং বলেন, এই ধরনের ‘পাগলামিতে’ ভরা মন্তব্য করে খুব বড় ভুল করেছেন দক্ষিণ কোরিয়ার সেনানায়ক। এরপরই তিনি হুমকি দেন, যদি দক্ষিণ কোরিয়া আঘাত হানতে চায়, তাহলে তাদের ফল ভুগতে হবে। তার কথায়, ‘যদি আমাদের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ করতে চায় দক্ষিণ কোরিয়া, তাহলে আমাদের পরমাণু অস্ত্রগুলি ব্যবহার করা হবে।’ তবে উত্তর কোরিয়া যে প্রথমে পরমাণু অস্ত্র প্রয়োগ করবে না, তাও জানিয়েছেন কিমের বোন।

কয়েকদিন আগেই নিষিদ্ধ অস্ত্র পরীক্ষা নিরীক্ষা করতে দেখা গিয়েছে উত্তর কোরিয়াকে। ২০১৭ সালের পর এই প্রথম ওই অস্ত্র নিয়ে পরীক্ষা করেছে কিম প্রশাসন। এর মধ্যেই তার বোনের মন্তব্য ঘিরে দুই দেশের সম্পর্কের মধ্যে উত্তেজনার আঁচ আরও বাড়ল। সূত্র: রয়টার্স।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি কিমের বোনের

আপডেট টাইম : ০৩:৪৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২