ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইতিহাস বিকৃত করে বিভাজন ও মেরুকরণের রাজনীতি করছে বিজেপি: সোনিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রাচীন এবং সমসাময়িক ইতিহাস বিকৃত করছে বিজেপি। ভারতের শাসক দল এবং ক্ষমতাসীন নেতাদের বিরুদ্ধে এদিন এই অভিযোগই করলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। সোনিয়া অভিযোগ করেন, বিভাজনকারী এবং মেরুকরণের নীতি রাজনৈতিক বৈশিষ্ট্য হয়ে উঠেছে বিজেপির। এদিন বিজেপির বিরুদ্ধে তোপ দেগে সোনিয়া আরও সতর্ক করেন যে, কেন্দ্রের সম্পদ নগদীকরণ প্রকল্পটি বিমুদ্রকরণের (নোট বাতিল) মতো একটি ‘বিপর্যয়’ প্রমাণিত হবে।

সোনিয়া এদিন কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে বলেন, ‘ক্ষমতাসীন দল এবং এর নেতাদের বিভাজন ও মেরুকরণের নীতি এখন রাষ্ট্রের পর রাজ্য স্তরের রাজনৈতিক আলোচনার একটি নিয়মিত বৈশিষ্ট্য হয়ে উঠেছে। আমাদের সকলের দাঁড়িয়ে উঠে এই ঘৃণা এবং কুসংস্কার ছড়িয়ে দেওয়া শক্তির মোকাবিলা করতে হবে। তাদের মৈত্রী ও সম্প্রীতির বন্ধনকে নষ্ট করতে দেব না আমরা। এটা আমাদের বৈচিত্র্যময় সমাজকে কয়েক শতাব্দী ধরে টিকিয়ে রেখেছে এবং সমৃদ্ধ করেছে।

সোনিয়া গান্ধী আরও দাবি করেন যে ইউক্রেন থেকে ফেরত আসা ভারতীয় ছাত্রদের ভবিষ্যত সরকারকে সুরক্ষিত করতে হবে। তিনি বলেন, ‘ইউক্রেন থেকে ফিরিয়ে আনা হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যত যত তাড়াতাড়ি সম্ভব নিশ্চিত করা দরকার। এবং দেরি না করে শীঘ্রই দেশের চিকিৎসা শিক্ষার আকাশছোঁয়া ব্যয় কমাতে হবে।’

এদিন বৈঠকে ট্রেড ইউনিয়নগুলির ডাকা সর্বভারতীয় সাধারণ ধর্মঘটের কথা উল্লেখ করে সোনিয়া বলেন, ‘ক্রমবর্ধমান বেকারত্ব এবং জীবিকা নির্বাহের নিরাপত্তাহীনতার সময়ে শ্রম আইনগুলিকে শিথিল করা হয়েছে। কর্মচারীদের প্রোভিডেন্ট ফান্ডের সুদের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস করা হয়েছে। পাবলিক সেক্টর এন্টারপ্রাইজগুলি তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিদের কর্মসংস্থানের একটি গুরুত্বপূর্ণ উপায়। সেগুলিকে ‘সম্পদ নগদীকরণ’-এর নামে বিক্রি করা হচ্ছে। এটা আরও একটি বিপর্যয়ে পরিণত হতে চলেছে।’ সূত্র: হিন্দুস্থান টাইমস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইতিহাস বিকৃত করে বিভাজন ও মেরুকরণের রাজনীতি করছে বিজেপি: সোনিয়া

আপডেট টাইম : ০৩:৩৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২