ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইউক্রেনের মিসাইলে দুই টুকরো হয়ে গেল রুশ হেলিকপ্টার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
  • ২১০ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেন থেকে ছোড়া মিসাইলে রাশিয়ার একটি হেলিকপ্টার দুই টুকরো হয়ে গেছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমসের বরাত দিয়ে সোমবার এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনী যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তা ব্রিটিশ-নির্মিত স্টারস্ট্রিক বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, মিসাইলের আঘাতে এমআইটুএইটএন হেলিকপ্টারের লেজ ভেঙে যাচ্ছে। ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে হেলিকপ্টারকে মিসাইল আঘাত হানে বলে দ্য টাইমস জানিয়েছে।

প্রতিবেদনটি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে ইউক্রেনে বিমান বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন ছিল বলে টাইমস জানিয়েছে।

চলতি বছরের মার্চ মাসে ইউক্রেনকে স্টারস্ট্রিক হাই-ভেলোসিটি মিসাইল সিস্টেম সরবরাহ করেছিল ব্রিটেন। সে সময় ব্রিটেন ইউক্রেনকে পরবর্তী প্রজন্মের লাইট অ্যান্টি-ট্যাংকও সরবরাহ করে।

স্টারস্ট্রিক দিয়ে ওই হামলার একটি ভিডিও ক্যামেরায় ধারণ করা হয়। ওই ভিডিও যাচাই করা হয়েছে বলে দ্য টাইমস জানিয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র  দ্য টাইমসকে জানিয়েছে, ভিডিওটিতে স্টারস্ট্রিক দিয়ে গুলি চালানোর দৃশ্য দেখা গেছে।

ওই সূত্রটি আরও জানায়, ইউক্রেনীয় বাহিনী প্রায় এক সপ্তাহ ধরে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করছে।
দ্য টাইমস জানিয়েছে, প্রতিরক্ষা খাতের সিনিয়র সূত্র যারা ভিডিও পরীক্ষা করেছেন তারাও বিশ্বাস করেছেন যে এটা স্টারস্ট্রিক দিয়ে হামলার দৃশ্য।

স্টারস্ট্রিক সিস্টেমটি  ইউরোপের শীর্ষস্থানীয় ক্ষেপণাস্ত্র এবং নির্ভুল-নির্দেশিত অস্ত্রের জন্য ইলেকট্রনিক সাবসিস্টেমের সরবরাহকারী থ্যালেসের তৈরি।  ব্রিটিশ সেনাবাহিনীর মতে, স্টারস্ট্রিক একটি ‘অত্যন্ত সক্ষম বিমান প্রতিরক্ষা অস্ত্র’ যা হেলিকপ্টারের বিরুদ্ধে বিশেষভাবে কার্যকর।

স্টারস্ট্রিক শব্দের তিনগুণের চেয়েও বেশি গতিতে যেতে পারে। এই ক্ষেপণাস্ত্র কাঁধ, যানবাহনের সঙ্গে বেঁধে কিংবা ভূমি থেকেও চালানো যায়।

তবে ইউক্রেনে কাঁধ থেকে গোলা ছুড়তে সক্ষম স্টারস্ট্রিক পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইউক্রেনের মিসাইলে দুই টুকরো হয়ে গেল রুশ হেলিকপ্টার

আপডেট টাইম : ০৭:২৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২