ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইফতারে রাখুন সুস্বাদু বাদামের লাচ্ছি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪২:২৪ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
  • ৩০২ বার

হাওর বার্তা ডেস্কঃ ইফতারে স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবারই পাতে রাখেন সবাই। তবে স্বাদের পাশাপাশি খাবারগুলো কতটা স্বাস্থ্যকর সে বিষয়েও কিন্তু নজর রাখতে হবে। না হলে সারাদিন রোজা রাখার পর ভুল খাবার খেলে অসুস্থও হয়ে পড়তে পারেন।

ইফতারে পানীয়ের আইটেমগুলোই বেশি রাখা হয়। তার মধ্যে কিন্তু একটি স্বাস্থ্যকর পানীয় রাখতে পারেন। আর তা হলো বাদামের লাচ্ছি। এটি খুব সহজে মাত্র ৫ উপকরণ দিয়েই তৈরি করা যায়। জেনে নিন বাদামের লাচ্ছির সহজ রেসিপি-

উপকরণ

১. ঠান্ডা দুধ ১ লিটার
২. পেস্তা, কাজু বা কাঠবাদাম কুচি ১ কাপ
৩. মধু বা চিনি স্বাদমতো
৪. বরফ কুচি ১ কাপ ও
৫. জাফরান কয়েক টুকরো।

পদ্ধতি

প্রথমে পেস্তা, কাজু বা কাঠবাদাম ২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। তারপর সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন ব্লেন্ডারে।

এবার ভালো করে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার বাদামের লাচ্ছি। ব্যাস খুব সহজেই ঝটপট তৈরি হয়ে গেল বাদামের লাচ্ছি।

তৈরির পর ফ্রিজে রেখে দিন। ইফতারের আগে বের করে উপরে জাফরান বা বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইফতারে রাখুন সুস্বাদু বাদামের লাচ্ছি

আপডেট টাইম : ০৩:৪২:২৪ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২