ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রাশিয়া এবার দক্ষিণ-পূর্ব ইউক্রেনের দখল চায়: জেলেনস্কি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
  • ২০১ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এবার রুশ সেনাদের লক্ষ্য কী? তারা এখন দনবাস এবং ইউক্রেনের দক্ষিণ ও পূর্ব দিকের অঞ্চল দখল করতে চায়।

স্থানীয় সময় শনিবার রাতে এক ভাষণে তিনি এ কথা বলেন। খবর বিবিসির।

প্রেসিডেন্ট বলেন, তবে ইউক্রেনীয় বাহিনীও ওইদিকে মনোযোগ বাড়াচ্ছে। আমার সচেতন রয়েছি। দেশের পূর্ব দিকে মনোযোগ বাড়ানোর পাশাপাশি চাপ বাড়ানোর ব্যবস্থা মজুদ রয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, রোববার সকালে কৃষ্ণ সাগর উপকূলে কৌশলগত দক্ষিণের বন্দর শহর ওডেসাতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আমরা এখনও কী ঘটেছে নিশ্চিত করার অপেক্ষা করছি।

এদিকে গত সপ্তাহ থেকে দক্ষিণ-পূর্ব ইউক্রেনে রাশিয়ার বিমান কার্যক্রম বাড়ছে বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ অঞ্চলে সামরিক অভিযানের ফোকাস দেওয়ার জন্য এটি করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আলজাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা সক্ষমতা হ্রাস করার জন্য রাশিয়ার প্রচেষ্টা সত্ত্বেও ইউক্রেন রুশ বিমান ও ক্ষেপণাস্ত্র অভিযানকে বড় ধরনের একটি চ্যালেঞ্জ দিয়ে আসছে।

এদিকে রাজধানী কিয়েভের আশপাশের এলাকাগুলো রুশ সেনাদের কাছ থেকে পুনরায় নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার হামলা শুরুর পর শনিবার এই প্রথম কিয়েভ ও এর পার্শ্ববর্তী অঞ্চল পুরো নিয়ন্ত্রণে নেওয়ার দাবি উঠল।

মূলত রুশ বাহিনী কিয়েভের আশপাশ থেকে সরে ইউক্রেনের পূর্ব দিকে যুদ্ধের জন্য পুনরায় সংগঠিত হচ্ছে। তবে কিয়েভের আশাপাশের এলাকায় ইউক্রেনের উত্তরাঞ্চলে ধ্বংস হওয়া রাশিয়ার ট্যাংক পড়ে থাকতে দেখা গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওকেকসি আরেস্তোভিচ বলেন, চলতি সপ্তাহে ওই এলাকা থেকে রুশ বাহিনী প্রত্যাহার করার পর থেকে ৩০টিরও বেশি শহর ও গ্রাম পুনরুদ্ধার করেছেন তাদের সেনারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রাশিয়া এবার দক্ষিণ-পূর্ব ইউক্রেনের দখল চায়: জেলেনস্কি

আপডেট টাইম : ০২:৩৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২