ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সার্বিয়ায় কয়লা খনি ধসে নিহত ৮

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
  • ১৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ মধ্য সার্বিয়ার একটি কয়লা খনি ধসে ৮ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন।

শুক্রবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত সোকো কয়লা খনিতে এই দুর্ঘটনা ঘটে।  খবর রয়টার্স ও বার্তা সংস্থা এপির।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, দুর্ঘটনার সময় খনিতে ৪৯ জন শ্রমিক কাজ করছিলেন। আহত ১৮ জনকে দুর্ঘটনাস্থলের পাশের এলাকা আলেক্সিনাকের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন মেডিকেল সেন্টারের প্রধান রোডলজুব জিভাডিনোভিচ।

প্রাথমিকভাবে জানা গেছে, বিশাল ওই কয়লা খনিতে কাজ করার একপর্যায়ে একাংশে ধস নামে। এতে খনির ভেতরে থাকা মিথেন গ্যাস ছড়িয়ে পড়ে এবং শ্রমিকরা আটকে যায়। দুর্ঘটনা থেকে রক্ষা পেতে সাধারণ যে সরঞ্জাম ছিল, তা কাজে আসেনি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে খনি কর্তৃপক্ষ।

এদিকে খনি ধসে ৮ শ্রমিক নিহতের ঘটনায় শনিবার শোক দিবস ঘোষণা করেছে শহর কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সার্বিয়ায় কয়লা খনি ধসে নিহত ৮

আপডেট টাইম : ১০:২৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২