ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

পতনে সপ্তাহ শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০১৬
  • ৬২১ বার

দর ও লেনদেনে পতনের মধ্য দিয়ে পুঁজিবাজারে সপ্তাহ শুরু হয়েছে। আজ রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয় বাজারে মূল্যসূচক কমেছে। সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও।

ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৩০৭ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১০৯ কোটি ৩৯ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৪১৬ কোটি ৯১ লাখ টাকা।

এদিন ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৩৩৮ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৫৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৬৩ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩২টি কোম্পানির, দর কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৩৩৬ পয়েন্টে। আজ সিএসইতে লেনদেন হয়েছে ২২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

পতনে সপ্তাহ শুরু

আপডেট টাইম : ১১:১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০১৬