ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইউক্রেনে হামলার পর পুতিনের জনপ্রিয়তা বেড়েছে!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
  • ২১১ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করার পর রাশিয়ার জনগণের কাছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জনপ্রিয়তা বেড়েছে।

দেশটির বেসরকারি জনমত জরিপ সংস্থা লুভাদা’র জরিপে এ তথ্য জানা গেছে। খবর ব্লুমবার্গের।

লুভাদার জনমত জরিপের ফলাফলে দেখা গেছে, ইউক্রেনে অভিযান চালানোর নির্দেশ দেওয়ার আগে ফেব্রুয়ারির  শুরুতে প্রেসিডেন্ট পুতিনের জনপ্রিয়তা ছিল ৭১ শতাংশ যা ইউক্রেন অভিযান শুরুর পর মার্চ মাসে ৮৩ শতাংশে উন্নীত হয়েছে।

এছাড়া, জনমত জরিপে অংশগ্রহণকারী প্রায় ৭০ ভাগ রুশ নাগরিক মনে করেন, প্রেসিডেন্ট পুতিনের নেতৃত্বে রাশিয়া সঠিক পথে এগোচ্ছে। এর আগের মাসে এই সংখ্যা ছিল মাত্র ৫০ শতাংশ।

রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালানোর ঘোষণা দেয়। মস্কোর দাবি, এই সামরিক অভিযানের অর্থ যুদ্ধ নয় বরং বিশ্বব্যাপী একটি সম্ভাব্য যুদ্ধ প্রতিহত করার লক্ষ্যে এই সামরিক অভিযান চালানো হচ্ছে।

এরপর রাশিয়ার বিরুদ্ধে তীব্র অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ সৃষ্টি করে পশ্চিমা দেশগুলো। নিষেধাজ্ঞার কারণে রুশ মুদ্রা রুবলের মান পড়ে যাওয়া সত্ত্বেও রাশিয়ার নাগরিকরা যে এখনও পুতিনের ওপরই আস্থা রেখেছেন তা জনমত জরিপে প্রকাশ পেয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইউক্রেনে হামলার পর পুতিনের জনপ্রিয়তা বেড়েছে!

আপডেট টাইম : ০৪:০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২