ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে কারফিউ জারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
  • ২৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ অবনতিশীল অর্থনৈতিক সঙ্কটের প্রেক্ষাপটে ক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার প্রেসিডেন্ট গোতাবায়অ রাজাপাকসের বাসভবনে ঢুকে পড়ার চেষ্টা করার প্রেক্ষাপটে পুলিশ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে কারফিউ জারি জারি করেছে।

বৃহস্পতিবার রাতে মিডিয়ায় পাঠানো এক বিবৃতিতে পুলিশপ্রধান সি ডি বিক্রমারত্নে বলেন, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত কলম্বোর বেশির ভাগ এলাকায় কারফিউ বলবত থাকবে।

এর আগে শত শত বিক্ষোভকারী রাজধানীর রিরিহানা এলাকায় অবস্থিত প্রেসিডেন্ট রাজাপাকসের ব্যক্তিগত বাসভবনে ঢুকে পড়ার চেষ্টায় ব্যারিকেডের প্রথম সারি ভেঙে ফেলে। এসময় পুলিশের সাথে তাদের সংঘর্ষ ঘটে।
জনতা শ্লোগান দেয়, ‌’ফিরে যাও গোতা!’ এবং ‌’গোতা হলো স্বৈরাচার।’
ফেসবুকে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, বিক্ষোভকারীরা একটি পুলিশ বাসে আগুন দিয়েছে।

এদিকে অর্থনৈতিক সংকট তীব্র হতে থাকায় প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসের পদত্যাগের দাবি জোরদার হচ্ছে। দেশটি মারাত্মক বৈদেশিক মুদ্রার সংকটে ভুগছে। সরকার জ্বালানি, খাবার ও অন্যান্য নিত্যপণ্যের মূল্য পরিশোধ করতে পারছে না। জ্বালানি সংকটের কারণে দেশটিতে ১৩ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে।
সূত্র : আল জাজিরা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে কারফিউ জারি

আপডেট টাইম : ০৯:৫৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২