ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মুস্তাফিজকে নিয়ে দিল্লি লিখল, ‘সাবধান! বাঘ চলে এসেছে!’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
  • ২১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি ভারতে উড়ে এসেছেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। ২৭ মার্চ আসরে নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল মুস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালস।

আইপিএলের নিয়মানুযায়ী মুস্তাফিজ তিন দিনের কোয়ারেন্টিনে ছিলেন। গুজরাট টাইটান্সের বিপক্ষে দিল্লির একাদশে দেখা যেতে পারে তাকে। এর আগেই মুস্তাফিজকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। বৃহস্পতিবার নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে মুস্তাফিজের ছবি পোস্ট করেছে দিল্লি। ক্যাপশনে বাংলায় লিখেছে, ‘সাবধান! বাঘ চলে এসেছে!’

দিল্লির এই পোস্ট দ্রুত ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমিরা শুভকামনা জানাচ্ছেন ফিজকে। দুই ঘন্টায় প্রায় দুই হাজার শেয়ার হয়েছে পোস্টটি। রিএক্ট পড়েছে ৫৪ হাজারেরও বেশি যা দিল্লির ক্যাপিটালসের সাম্প্রতিক পোস্টগুলোর চেয়ে অনেকগুণ বেশি।

গত ফেব্রুয়ারির নিলামে ভিত্তিমূল্য ২ কোটি রূপিতেই মুস্তাফিজকে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিট্যালস। আইপিএলে এ নিয়ে চতুর্থ দলে খেলার স্বাদ পেতে যাচ্ছেন মুস্তাফিজ। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস ও রাজস্থান রয়্যালসে খেলেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মুস্তাফিজকে নিয়ে দিল্লি লিখল, ‘সাবধান! বাঘ চলে এসেছে!’

আপডেট টাইম : ০৩:১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২