ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রাশিয়ার সাথে সম্পর্ক আরও গভীর করতে প্রস্তুত চীন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
  • ২২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনে সেনা অভিযানের পর এই প্রথম রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ চীন সফর করছেন। পাকিস্তান সহ আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোকে নিয়ে আফগান পরিস্থিতি নিয়ে এক বৈঠকে যোগ দেওয়ার উদ্দেশ্যে গেলেও লাভরভের সাথে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র বৈঠক হয়েছে।

চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোর দেয়া খবর অনুযায়ী লাভরভ চীনা পররাষ্ট্রমন্ত্রীকে ইউক্রেন পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। সে সময় দুই মন্ত্রী চীন ও রাশিয়ার ঘনিষ্ঠতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন রাশিয়ার সাথে সম্পর্ককে ‘নতুন যুগে’ এবং ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে বেইজিং প্রস্তুত। তিনি বলেন, চীন ও রাশিয়া একসাথে নতুন আন্তর্জাতিক বাস্তবতার চ্যালেঞ্জ মোকাবেলা করছে।

অন্যদিকে, রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ বলেন দুই দেশই “আধিপত্যবাদ এবং শক্তি প্রয়োগের রাজনীতির” বিরোধী এবং “জাতিসংঘের মূলনীতি” ধারণ করে। তিনি বলেন, রাশিয়া ইউক্রেনে উত্তেজনা কমাতে “প্রতিশ্রুতি-বদ্ধ” এবং মস্কো শান্তি আলোচনা অব্যাহত রাখবে এবং সেই সাথে “আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যোগাযোগ” রাখবে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন চীন “সবসময় ইতিহাসের সঠিক দিকে অবস্থান নিয়েছে।” ইউক্রেন সংকট সম্পর্কে তিনি বলেন এটির একটি “জটিল ইতিহাস” রয়েছে। তিনি বলেন, ইউরোপের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিনের যে বিরোধ চলছে, ইউক্রেন পরিস্থিতি তারই পরিণতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রাশিয়ার সাথে সম্পর্ক আরও গভীর করতে প্রস্তুত চীন

আপডেট টাইম : ০২:৫২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২