ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

তিন বাল্টিক দেশের ১০ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩০:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
  • ২২২ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউরোপের দেশ ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এই এক মাসেই কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পূর্ব ইউরোপের এই দেশটির অনেক শহর। উত্তেজনার পারদ বাড়তে থাকায় বাড়ছে রুশ পারমাণবিক অস্ত্রের ব্যবহারের আশঙ্কাও। এদিকে এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়ার ১০ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। -খবর আলজাজিরার।

এ তিন রাষ্ট্রকে বাল্টিক রাষ্ট্র বলা হয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনটি বাল্টিক দেশ থেকে ১০ জন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। তাদের মধ্যে ছয়জন এস্তোনিয়া ও লাটভিয়ার এবং চারজন লিথুয়ানিয়ার।

এর আগে এ মাসের শুরুতে উত্তর ইউরোপে বাল্টিক সাগরের তীরবর্তী এ তিন রাষ্ট্র মিলে ১০ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছিল। এবার তারই পাল্টা আঘাত দিল পুতিন প্রশাসন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

তিন বাল্টিক দেশের ১০ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

আপডেট টাইম : ০২:৩০:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২