ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

অনাস্থা ভোটে ইমরানকে হারাতে মরিয়মের চ্যালেঞ্জ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
  • ২১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে ইমরান খানকে হটাতে পার্লামেন্টে আনুষ্ঠানিকতার পাশাপাশি রাজপথেও সমানভাবে সরব বিরোধী জোট। গত সোমবার রাতে রাজধানী ইসলামাবাদে বড় ধরনের সমাবেশ করে বিরোধী জোট পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলন (পিডিএম)।

রাজধানীর শ্রীনগর হাইওয়েতে আয়োজিত ওই সমাবেশে পিডিএম শরিক পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ-এনের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ প্রধানমন্ত্রী ইমরানকে অনাস্থা ভোটে পরাজিত করার চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, ‘আমি আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি, অনাস্থা ভোটের দিন আপনার ১৭২ এমএনএ (পার্লামেন্টের নিম্নকক্ষ তথা জাতীয় পরিষদের সদস্য) আমাদের পক্ষেই থাকবেন।

ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে হলে অনাস্থা প্রস্তাবের পক্ষে জাতীয় পরিষদের অন্তত ১৭২ আইন প্রণেতাকে ভোট দিতে হবে। এ ব্যাপারে ইঙ্গিত করেই ইমরানকে ওই চ্যালেঞ্জ জানান মরিয়ম।

সমাবেশে মরিয়ম অভিযোগ করেন, নিজের পদ ধরে রাখার জন্য ইমরান খান ধর্মকে ব্যবহার করছেন। নিজেকে বাঁচাতে প্রধানমন্ত্রী পাঞ্জাবে তাঁর প্রধান খুঁটি মুখ্যমন্ত্রী উসমান বুজদারকে বিসর্জন দিয়েছেন। ইমরান খানের উদ্দেশে মরিয়ম নওয়াজ বলেন, ‘নিজের ক্ষমতা বাঁচাতে আপনি তো আপনার সবচেয়ে বিশ্বস্ত সহযোগীকে পানিতে ছুড়ে মারতে পিছপা হননি। এই জীবনে এত অকৃতজ্ঞ মানুষ আমরা দেখিনি। পিটিআই নেতা জাহাঙ্গীর তারিনকেও বিসর্জন দিয়েছেন। ’

মরিয়মের মতে, ইমরানকে সরাতে শেষ ধাক্কা দেওয়ার সময় চলে এসেছে। এবার কেউই তাঁকে উদ্ধার করতে আসবে না।

মরিয়মের দাবি, প্রধানমন্ত্রী এরই মধ্যে মানুষের আস্থা হারিয়েছেন। সাম্প্রতিক নির্বাচনগুলোও এমন ইঙ্গিতই দিচ্ছে। গত কয়েক মাসে মোট ১৬টি উপনির্বাচনের মধ্যে ১৫টিতেই পরাজিত হয়েছে তাঁর দল। গত সোমবার জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব উত্থাপন প্রসঙ্গ টেনে মরিয়ম বলেন, ‘তিনি পার্লামেন্টে নিজ দলের কাছেও আস্থা হারিয়েছেন। ’ এ অবস্থায় প্রধানমন্ত্রীর বাসভবনে থাকা এবং দেশের ভাগ্য নির্ধারণের কোনো অধিকার ইমরান খানের নেই বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধী জোটের সমাবেশে আরো উপস্থিত ছিলেন পাঞ্জাব প্রাদেশিক পরিষদের বিরোধীদলীয় নেতা হামজা শেহবাজ, জমিয়াতে-ই-উলেমা-ই-ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান প্রমুখ। জোটের নেতারা শত শত মানুষের বহর নিয়ে গত শনিবার লাহোর থেকে ইসলামাবাদের উদ্দেশে যাত্রা করেন। গত সোমবার ইসলামাবাদে পৌঁছে সমাবেশ করেন তাঁরা।

সমাবেশে বিরোধী নেতারা বলেন, ইমরানের দলের প্রথম উইকেটের পতন হয়েছে। এবার ইমরানের পদত্যাগের পালা। প্রথম উইকেট বলতে তাঁরা পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী উসমান বুজদারের পদত্যাগের কথা বলছেন। প্রধানমন্ত্রী ইমরান খানের মতো গত সোমবার পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে মুখ্যমন্ত্রী উসমান বুজদারের বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব তোলা হয়। অনাস্থা প্রস্তাব ওঠার পরই পদত্যাগ করেন বুজদার। প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। তবে সাংবিধানিক নিয়ম অনুযায়ী গভর্নরের কাছে পদত্যাগপত্র দেওয়ার পরিবর্তে তা প্রধানমন্ত্রীর কাছে দেওয়ায় এ নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির।

পাকিস্তানের জাতীয় পরিষদে সদস্যসংখ্যা ৩৪২। অনাস্থা প্রস্তাব উত্থাপনের জন্য যেখানে ৬৮ সদস্যের সমর্থন প্রয়োজন, গত সোমবার সেখানে এর পক্ষে ভোট দেন ১৬১ জন। পার্লামেন্টে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলার পরই আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার কাসিম খান। আগামীকাল ওই প্রস্তাবের ওপর বিতর্ক শুরু হবে বলে ঘোষণা দেন তিনি।

এদিকে অনাস্থা প্রস্তাবের ওপর আগামীকাল জাতীয় পরিষদে বিতর্ক শুরুর তথ্য নিশ্চিত করে গতকাল মঙ্গলবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ জানান, আগামী রবিবার অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে। গতকাল ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ইমরানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের সঙ্গে পাকিস্তান মুসলিম লীগ-কায়েদে আজমের (পিএমএল-কিউ) দ্বন্দ্বের যে খবর চাউর হয়েছে, তার কোনো ভিত্তি নেই। পিএমএল-কিউয়ের অবস্থানের প্রশংসা করার পাশাপাশি তিনি বলেন, মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তানের (এমকিউএম-পি) দিক থেকেও সমর্থন পাবেন বলে তাঁর আশা।

সূত্র : ডন, এনডিটিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

অনাস্থা ভোটে ইমরানকে হারাতে মরিয়মের চ্যালেঞ্জ

আপডেট টাইম : ০৯:৫৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২