ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী উপহার কেনার আগে যে ৭টি বিষয় মনে রাখা জরুরি চীনে ৩০ দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের গণমাধ্যম সহযোগিতা সেমিনার আগামী বছরের জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন: ইসি মাছউদ জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা ইমরান খানের বোনকে গ্রেপ্তার, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ ঘিরে উত্তেজনা চীনা নাগরিকের ২.৫ কেজি সোনা উদ্ধার, আনসারের বিচক্ষণতায় পাচারচেষ্টা নস্যাৎ জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী বিতর্কিত নেক্সাস বই ফেরত নেয়ায় ধন্যবাদ দায়ি ব্যক্তিদের শনাক্ত শাস্তির আওতায় আনতে হবে: ইসলামী দলের নেতৃবৃন্দ

সয়াবিনের মজাদার কাটলেটের রেসিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
  • ২১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সয়া খণ্ডকে সয়াবিন বলা হয়। এটি প্রোটিনের একটি চমৎকার উৎস। ১০০ গ্রাম সয়াবিনের টুকরোতে থাকে প্রায় ৫৩ গ্রাম প্রোটিন। পাশাপাশি সয়াবিনে থাকে ওমেগা ৩ ফ্যাট অ্যাসিড, ক্যালসিয়াম ও আয়রন।

স্বাস্থ্য সচেতনদের কাছে সয়াবিন খুবই পছন্দের। এটি দিয়ে কিন্তু মজাদার কাটলেটও তৈরি করা যায়। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. ভেজানো সয়াবিনের টুকরো ১০০ গ্রাম
২. আলু মাঝারি মাপের ২টি
৩. গরম মসলা ১ চা চামচ
৪. ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
৫. গোল মরিচের গুঁড়া ১ চা চামচ
৬. তেল ১ কাপ
৭. গাজর কুচি ২টি
৮. বিস্কুটের গুঁড়া বা ব্রেড ক্রাম্বস আধা কাপ
৯. বেসন ২ টেবিল চামচ
১০. রসুন ৪টি কুচিয়ে রাখা
১১. হলুদ ও লবণ পরিমাণ মতো।

পদ্ধতি

প্রথমেই আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এরপর কুচিয়ে রাখা গাজর এর সঙ্গে মাখিয়ে নিন। অন্য পাত্রে বেসন গুলিয়ে নিন।

একটি বড় পাত্রে ব্রেড ক্রাম্বস ও তেল বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। খেয়াল রাখবেন যেন কোনো দলা না থাকে।

এরপর হাতের তালু দিয়ে কাটলেট তৈরি করুন। একে একে কাটলেটগুলো বেসনের মিশ্রণে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে মাখিয়ে নিন।

একটি গভীর প্যানে তেল গরম করে তার মধ্যে ছেড়ে দিন কাটলেটগুলো। গাঢ় বাদামিরঙা করে ভেজে নিন কাটলেট। এরপর তুলে ধনেপাতা বা লেটুসপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন সোয়াবিনের কাটলেট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সয়াবিনের মজাদার কাটলেটের রেসিপি

আপডেট টাইম : ১১:৩৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২