ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

অনাস্থা ঠেকাতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বদল করলেন ইমরান খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
  • ২২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিজের ক্ষমতাকেন্দ্রিক চলমান সংকট উত্তরণে বড় একটি ঘটনা ঘটিয়েছেন। পাঞ্জাব প্রদেশে নিজের দলের বর্তমান মুখ্যমন্ত্রীর বদলে নতুন মুখ্যমন্ত্রী মনোনীত করেছেন পিএমএল-কিউ নেতা পারভেজ এলাহিকে।

পিটিআই দলের নেতা পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী উসমান বুজদার প্রধানমন্ত্রীর কাছে তার পদত্যাগপত্র হস্তান্তর করেছেন।

বানি গালায় প্রধানমন্ত্রী ইমরান খান এবং পারভেজ এলাহির মধ্যে সফল আলোচনার পর এই পরিবর্তন আনেন তিনি।

দেশটির তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ফারুক হাবিব সোমবার এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি পিএমএল-কিউ দলের সমর্থন নিশ্চিত করতেই এই পদক্ষেপ। দলটি পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রীর প্রতি অনাস্থা জানিয়ে আসছিল এবং তার পরিবর্তে তাদের দল থেকে মুখ্যমন্ত্রী মনোনয়নের দাবি করে আসছিল।

হাবিব বলেন, ক্ষমতাসীন পিটিআই ও তার প্রধান মিত্র পিএমএল-কিউ-এর মধ্যে বিদ্যমান দাবি-দাওয়ার বিষয়গুলি নিষ্পত্তি করা হয়েছে।

জাতীয় পরিষদের বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফ নিম্নকক্ষে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করার কয়েক মিনিট আগে বৈঠকটি হয়।

এদিকে, পিএমএল-কিউ নেতা মুনিস এলাহি নিশ্চিত করেছেন যে, পারভেজ এলাহি পাঞ্জাবের মুখ্যমন্ত্রীত্বের প্রস্তাব গ্রহণ করেছেন। তিনি বলেছেন যে, প্রধানমন্ত্রী পারভেজ এলাহির সাথে বৈঠকের সময় উসমান বুজদারকে পদত্যাগের নির্দেশ দেন ইমরান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

অনাস্থা ঠেকাতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বদল করলেন ইমরান খান

আপডেট টাইম : ১০:২২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২