ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দুই দেশই স্বাধীনতার জন্য তীব্র লড়াই করেছে’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
  • ৩০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব বর্তমানে আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দুই দেশই স্বাধীনতার জন্য তীব্র লড়াই করেছে। আমরা উভয়েই প্রতিষ্ঠাকালের গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে বাঁচতে মরিয়া।

বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছর পূর্তি এবং জাতীয় দিবস উপলক্ষে এক শুভেচ্ছাবার্তায় এসব কথা বলেছেন অ্যান্টনি ব্লিঙ্কেন।

শনিবারের সেই শুভেচ্ছা বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গত পাঁচ দশক ধরে আমরা নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিতে অংশীদারিত্ব বজায় রেখে চলেছি।

অর্থনৈতিক উৎকর্ষতা, উন্নয়নমূলক অর্জন এবং শান্তিরক্ষা মিশনের সবচেয়ে বড় অংশীদার হিসেবে নিরাপদ পৃথিবী গড়ায় বাংলাদেশের প্রতিশ্রুতির ব্যাপক প্রশংসা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, আমাদের প্রতিরক্ষা, উন্নয়নমূলক, বাণিজ্যিক এবং মানুষে মানুষে অংশীদারিত্ব আগের যেকোনও সময়ের চেয়ে বেশি শক্তিশালী। আগামী দশকগুলোতে আমরা সেই ভিত্তি আরও জোরাল করব।বাংলাদেশের সঙ্গে সম্পর্কের পরিসর বাড়াতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর, যাতে উভয় দেশই যৌথভাবে সমৃদ্ধি অর্জন করতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দুই দেশই স্বাধীনতার জন্য তীব্র লড়াই করেছে’

আপডেট টাইম : ০৮:০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২