হাওর বার্তা ডেস্কঃ ১৫৬টি দেশে বৈধ ই-ভিসা পুনরায় চালু করেছে ভারত। দেশটির কর্মকর্তারা জানান, সবার জন্য নিয়মিত ভিসা; মার্কিন যুক্তরাষ্ট্র, জাপানের নাগরিকদের জন্য ১০ বছরের ভিসাসহ ১৫৬টি দেশে বৈধ ই-ভিসা পুনরায় চালু করেছে দেশটি। -দ্য ইকোনোমিক টাইমস
দেশটির কর্মকর্তারা আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের নাগরিকদের দেওয়া বর্তমানে বৈধ ও দীর্ঘ মেয়াদী (১০ বছর মেয়াদি) নিয়মিত ট্যুরিস্ট ভিসাও পুনরায় চালু করা হয়েছে। দেশটির একজন কর্মকর্তা পিটিআইকে বলেছেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, ২০২০ সালের মার্চ থেকে স্থগিত করা পাঁচ বছরের জন্য জারি করা বৈধ ই-ট্যুরিস্ট ভিসা ১৫৬ টি দেশের নাগরিকদের কাছে পুনরুদ্ধার করা হবে। করোনা প্রাদুর্ভাবের পর স্থগিতাদেশের দুই বছর পরে পুনরায় চালু করলো এমন ভিসা।
Reporter Name 
























